ডাস্টবিনে ময়লা ফেলায় তুলকালাম কাণ্ড! এ কী করলেন দোকানদার? ভাইরাল ভিডিও ঘিরে চরম বিতর্ক

বাইরে ময়লা না ফেলে সচেতনভাবে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার চেষ্টা করেছিলেন দুই যুবক। কিন্তু এটাই যে তাঁদের কাছে এমন এক অপরাধ হয়ে দাঁড়াবে, তা হয়তো তাঁরা কল্পনাও করতে পারেননি। রাজস্থানের ভিলওয়াড়া রেলওয়ে স্টেশন থেকে সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ও অদ্ভুত ভিডিও সামনে এসেছে, যা দেখে একদিকে যেমন সাধারণ মানুষ অবাক হয়েছেন, তেমনই ক্ষোভে ফেড়ে পড়েছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, দুই যুবক রেলওয়ে প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানোর সময় তাঁদের হাতে থাকা একটি খালি ডায়েট কোকের ক্যান ময়লা ফেলার জায়গায় বা ডাস্টবিনে ফেলার সিদ্ধান্ত নেন। প্ল্যাটফর্মে যত্রতত্র আবর্জনা না ফেলে সচেতন নাগরিকের মতো তাঁরা ক্যানটি একটি স্টলের বাইরে রাখা ডাস্টবিনে ফেলে দেন।

কিন্তু বিপত্তি বাঁধে ঠিক এর পরেই। যুবকদের ডাস্টবিনে ক্যান ফেলতে দেখেই তেড়ে আসেন ওই স্টলের দোকানদার। তাঁর সাফ কথা— যুবকরা যেহেতু তাঁর দোকান থেকে কোনো জিনিস কেনেননি, তাই তাঁর ডাস্টবিন ব্যবহারের কোনো অধিকার তাঁদের নেই। দোকানদার দাবি করেন, এটি তাঁর ‘পার্সোনাল ডাস্টবিন’ এবং বাইরে থেকে কিছু খেয়ে তার ক্যান এখানে ফেলা চলবে না।

শুধু মুখেই বকাবকি নয়, রাগের চোটে ওই দোকানদার নিজে ডাস্টবিনের ভেতরে হাত ঢুকিয়ে সেই খালি ক্যানটি বাইরে বের করে আনেন এবং জোর করে দুই যুবকের হাতে ফিরিয়ে দেন। দোকানদারের এই অদ্ভুত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখে হতবাক হয়ে যান দুই যুবক। তাঁরা বারবার বোঝানোর চেষ্টা করেন যে, যত্রতত্র আবর্জনা না ফেলে পরিষ্কার রাখার জন্যই তো ডাস্টবিন, কিন্তু জেদি দোকানদার নিজের যুক্তিতেই অনড় থাকেন। নিরুপায় হয়ে যুবকরা সেই ক্যান হাতে নিয়েই সেখান থেকে চলে যান।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ ওই দোকানদারের মানসিকতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, যেখানে গোটা দেশ জুড়ে ‘স্বচ্ছ ভারত অভিযান’ চলছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মানুষকে সচেতন করা হচ্ছে, সেখানে একজন দোকানদারের এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। অনেকেই ওই দোকানদারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছেন। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই ‘রেলওয়ে সেবা’ (Railway Seva) সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটির সংজ্ঞান নিয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের নজরে এনেছে।

একটি সামান্য খালি ক্যান নিয়ে শুরু হওয়া এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় এক বিরাট বিতর্কের জন্ম দিয়েছে। জনবহুল সর্বজনীন স্থানে নাগরিক দায়িত্ব ও সচেতনতা বজায় রাখার অর্থ কি তবে দোকানদারের অনুমতি সাপেক্ষে হতে হবে?—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *