বারবার নমিনেশনেও কীভাবে সেফ তনুশ্রী? সিক্রেট মন্ত্র জানেন কি বিগ বস বাংলার তারকা?

বিগ বস বাংলার ঘরে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় একটাই, তনুশ্রী রায় দাস কি সত্যিই কোনো গোপন মন্ত্র জানেন? প্রতি সপ্তাহেই নিয়ম করে নমিনেশনের তালিকায় নাম থাকছে তাঁর। নিজে ধরে নিচ্ছেন যে এই বুঝি তাঁর বিগ বস সফর শেষ হল। কিন্তু প্রতিবারই উইকেন্ডে ম্যাজিকের মতো বেঁচে যাচ্ছেন তিনি। কীভাবে ঘটছে এমন কাণ্ড? দর্শকদের পাশাপাশি ঘরের অন্য সদস্যদের মনেও এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। আর এই জল্পনা নিয়েই এবার মুখ খুললেন মনামী ঘোষ এবং নিরঞ্জন মণ্ডল।

চলতি সপ্তাহে ‘দাদার দরবার’-এ দর্শকদের ভোটের বিচারে বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হয়েছে সোনামণি সাহাকে। এই সপ্তাহে বটম থ্রিতে সোনামণির সঙ্গে ছিলেন তনুশ্রী এবং রাজবীর দে। চরম উত্তেজনার মুহূর্তে যখন জানা গেল তনুশ্রী সেফ, তখন অনেকেই অবাক হন। আর তনুশ্রী সেফ হতেই ঘরের ভিতর শুরু হয়ে যায় হাসাহাসি। নিরঞ্জন মজার ছলে বলেই বসেন, তুই নিশ্চয়ই কোনো তুকতাক করিস! কিছু একটা তো করিস প্রতি সপ্তাহে, নাহলে এভাবে বাঁচা সম্ভব নয়। মনামীও পিছিয়ে থাকেননি। তিনি হাসতে হাসতে নিরঞ্জনকে বলেন, ওর কাছ থেকে মন্ত্রটা জেনে নাও।

বিগ বসের বাড়িতে টিকে থাকার লড়াইয়ে এমন মুহূর্ত বেশ অন্যরকম ও প্রাণবন্ত। পুরো ব্যাপারটাই ঘটে দারুণ হাসিখুশির ছলে। সোনামণি ঘর ছাড়ার পর সবার মন বেশ খারাপ ছিল। প্রিয় প্রতিযোগীকে বিদায় জানাতে গিয়ে পরিবেশ বেশ ভারী ও গুমোট হয়ে গিয়েছিল। কিন্তু তনুশ্রীকে নিয়ে মনামী ও নিরঞ্জনের এই খুনসুটি সেই গুমোট ভাবটা নিমিষে কাটিয়ে দেয়। হাসির রোল ওঠে বিগ বসের অন্দরে।

সারাদিন ঝগড়া ও অশান্তির মাঝে বিগ বসের বাড়িতে এমন মিষ্টি মুহূর্ত দর্শকরাও দারুণ উপভোগ করছেন। তনুশ্রী নিজেও এই রসিকতায় খুব মজা পেয়েছেন এবং হেসে উড়িয়ে দিয়েছেন গোটা বিষয়টি। তবে তনুশ্রীর বারবার নমিনেট হওয়া এবং ফিরে আসা দর্শকদের কাছে একটা বড় চমক। তাঁর ফ্যানেরা তাঁকে দারুণ সাপোর্ট করছেন। এখন দেখার বিষয়, তনুশ্রী শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিতে পারেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *