গরম ভাতে জমে যাবে জিভে জল আনা ‘কাঁচা পোস্ত বাটা’, জানুন সহজ রেসিপি

বাঙালির হেঁসেলে পোস্ত মানেই এক আলাদা আবেগ। সে পেঁয়াজ পোস্ত হোক, রসুন পোস্ত, মাছ পোস্ত কিংবা অন্য যেকোনো আমিষ পদ—যেকোনো ভালো রান্নাতেই একটু পোস্ত পড়লে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে ঘটি বাড়িতে সপ্তাহের অন্তত দুদিন পোস্তর কোনো না কোনো পদ থাকা চাই-ই। গরম ভাতে সামান্য কাঁচা পোস্ত বাটা হলে তো কথাই নেই, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়।

কাঁচা পোস্ত বাটা তৈরির প্রয়োজনীয় উপকরণ

এই সুস্বাদু পদটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা কয়েকটি জিনিস দিয়েই এটি তৈরি করা সম্ভব। প্রয়োজনীয় উপকরণগুলি হল:

  • কাঁচা পোস্ত

  • নারকেল কোরা

  • কাঁচালঙ্কা (৩-৪টি)

  • স্বাদমতো নুন

  • কাঁচা সর্ষের তেল

বানানোর সহজ পদ্ধতি

১. প্রথমে পোস্ত একটি বাটিতে সামান্য জল দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ২. এরপর জল ভালো করে ছেঁকে নিয়ে ওই পোস্ত, নারকেল কোরা এবং কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সিতে দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। ৩. পেস্টটি একটি বাটিতে ঢেলে নিয়ে তার সঙ্গে পরিমাণমতো নুন এবং খাঁটি কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা কাঁচা পোস্ত বাটা।

গরম গরম ভাতের সঙ্গে এই কাঁচা পোস্ত বাটা পরিবেশন করলে খাবারের স্বাদ কয়েকগুণ বেড়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *