নিজের দলেই চরম সংঘাত! পানিহাটিতে বিজেপি নেতার মৃত্যু ঘিরে তুলকালাম, কাঠগড়ায় দলীয় নেতৃত্ব

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ও দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারালেন এক বিজেপি কর্মীর স্বামী। এই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং এলাকার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ সরাসরি রাজ্য নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন।

পুরো ঘটনাটি ঠিক কী?

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিহাটি ১ মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির অনুগামীদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক তথা বিজেপি নেত্রী রুমা সাহা। অভিযোগ, এর জেরে ওই নেত্রীকে তাঁর দলেরই কিছু কর্মী অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে এগিয়ে আসেন তাঁর স্বামী তথা সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহা।

অভিযোগ, সেই সময় একদল যুবক তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে গুরুতর জখম ও অসুস্থ হয়ে পড়েন অরূপ। শনিবার রাতে তাঁকে দ্রুত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপির অপর পক্ষ। মৃতার স্ত্রীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস থেকে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া ব্যক্তিরাই এই হামলার নেপথ্যে রয়েছে।

বিধায়কের বিস্ফোরক অভিযোগ

এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রবিবার পানিহাটিতে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। পাশাপাশি, তিনি উত্তর কলকাতা শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও একাধিক গুরুতর অভিযোগ তোলেন।

বিধায়ক অভিযোগ করেন, জেলা সভাপতি নিজের পছন্দমতো দলীয় পদগুলোতে এমন লোক বসিয়েছেন, যাদের অধিকাংশই তৃণমূল থেকে আসা। দলীয় নেতৃত্বের সঙ্গে কোনো সমন্বয় না রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভোটের পর দলে যোগ দেওয়া সুবিধাবাদীদেরই এখন বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে তাঁর দাবি।

মৃতের স্ত্রীর চাঞ্চল্যকর দাবি

মৃত অরূপের স্ত্রী রুমা সাহা জানান, তিনি যখন দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন, তখন রাস্তায় কিছু যুবককে বচসা করতে দেখে তা মেটানোর চেষ্টা করেন। কিন্তু এরপর বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবক তাঁদের ওপর চড়াও হয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে রাজার তহশিলদার তাঁর স্বামীর বুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপর থানায় যোগাযোগ করা হলেও সুনির্দিষ্ট সাহায্য মেলেনি বলে অভিযোগ। বাড়ি ফেরার পরেই অরূপের শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *