“রক্তের ক্ষতি করতেও পিছপা হন না…” পিসি ও দাদা কে নিশানা করে পোস্ট বাবুনের মেয়ের!

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অভ্যন্তরীণ ফাটল ক্রমশই চওড়া হচ্ছে। ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের মুখে বিরোধী শিবিরের নেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা যাওয়ার রেশ কাটতে না কাটতেই, এ বার বোমা ফাটালেন তাঁরই মেয়ে অগ্নীশা বন্দ্যোপাধ্যায়। একসময়ে দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা অগ্নীশার সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। নাম না করে তিনি সরাসরি পিসি ও পরিবারের একাংশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন।

পারিবারিক কোন্দল ও অগ্নীশার বিস্ফোরক পোস্ট অগ্নীশা তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, “নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বড় বড় কথা বলা খুব সহজ, আর চুপ থাকা মানুষটাকে ভীতু বা স্বার্থপর ভাবা আরও সহজ। কিন্তু কেউ জানে না, ক্ষমতার মসনদে বসা মানুষগুলো কতটা নৃশংস হতে পারে। যারা নিজেদের স্বার্থে নিজের রক্তের ক্ষতি করতেও এক মুহূর্ত ভাবে না।”

এখানেই শেষ নয়, আরও বিস্ফোরক সুরে তিনি লেখেন, “যদি আগে মুখ খুলতাম, যদি ক্ষমতার দম্ভে অন্ধ ওই মানুষগুলোর বিরুদ্ধে একটাও শব্দ বলতাম, তবে আজ হয়তো আমার বাবা-মাকেই আর জীবিত দেখতে পেতাম না।” স্বাভাবিকভাবেই নিজের বাবা বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গিয়ে অগ্নীশার নিশানায় যে পরিবারের শীর্ষ নেতৃত্ব তথা তাঁর পিসি এবং দাদা রয়েছেন, রাজনৈতিক মহল তেমনই মনে করছে। বাবা-মায়ের প্রাণ বাঁচাতে বাধ্য হয়েই তাঁদের এই পরিস্থিতি সহ্য করতে হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বাবুনের হোয়াটসঅ্যাপ ডিপি এবং শুভেন্দু-যোগ পরিবারের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের জল যে বহুদূর গড়িয়েছে, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায়। গত মঙ্গলবার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায় বাবুনের কালীপুজোয় সশরীরে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বাবুন ঘোষণা করেন, “আমার ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী। মমতা আমার জন্য কিছুই করেননি।” শুধু তাই নয়, শুক্রবার হঠাৎই নিজের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচার বা ডিপি বদল করে সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের একটি ছবি কোলাজ করে দেন বাবুন।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুনের দূরত্ব বাড়তে শুরু করে। হাওড়ায় টিকিট না পেয়ে ভাইঝির ক্ষোভ এবং পরবর্তীতে পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বহুচর্চিত বিষয়। আর এ বার ভাইঝির এই তীব্র ক্ষোভ ও ফেসবুক পোস্ট এবং বাবুনের ডিপি বদল রাজ্য রাজনীতিতে তাঁর দলবদলের জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি খুব শীঘ্রই গেরুয়া শিবিরেই নাম লেখাতে চলেছেন মমতার ছোট ভাই?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *