ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো শিশু সন্তানের দেহ,কান্নায় লুটিয়ে পড়লেন বাবা

তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় ভোর রাতের দিকে ভূমিকম্প আঘাত হানায় অনেক মানুষ ঘুমন্ত অবস্থা ছিল। ফলে ঘর থেকে বের হতে পারেনি। এতে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
ভূমিকম্পে অনেক শিশুও চাপা পড়েছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করার চেষ্টা করছে। তবে এক শিশুকে উদ্ধার করার পর হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

কোলের শিশু ভবনের নিচে চাপা পড়েছে। বাবা তাকে উদ্ধার করার জন্য ছোটাছুটি করছেন। শেষ পর্যন্ত উদ্ধারকর্মীরা শিশুটির দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর বাবা শিশুটিকে ‍কোলে নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সোমবার তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে হাজার হাজার মানুষ।

তুরস্কের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে এসেছে।

সূত্র: সিএনএন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *