কোন দিনে কোন দিকে ভ্রমণ করা একেবারে নিষেধ? জানুন দিশাশুলের আসল রহস্য

হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে যেকোনো শুভ কাজ কিংবা দীর্ঘ যাত্রার আগে দিন ও দিক বিবেচনার এক সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। বিশেষ করে দূরে কোথাও যাওয়ার আগে কোন দিকে যাত্রা করা শুভ আর কোন দিকে অশুভ, তা নিয়ে বহু মানুষ আজও বিচার-বিশ্লেষণ করেন। জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টি ‘দিশাশুল’ নামে পরিচিত। বিশ্বাস করা হয়, সপ্তাহের একেক দিনে একেক দিক এই দিশাশুল দ্বারা প্রভাবিত হয়। ফলে নির্দিষ্ট দিনে সেই নির্দিষ্ট দিকে যাত্রা করলে নানা ধরনের বাধা বা বিপত্তির মুখে পড়তে হতে পারে।

দিশাশুল আসলে কী?

জ্যোতিষশাস্ত্রে ‘দিশাশুল’ শব্দটির অর্থ হলো যাত্রার পথের কাঁটা বা বাধা। এখানে ‘দিক’ এবং ‘শূল’ বা কাঁটা মিলিয়ে এই ধারণার উৎপত্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সপ্তাহের সাত দিনের প্রতিটিতেই কোনো না কোনো দিক অশুভ শক্তির প্রভাবে থাকে।

প্রাচীন বিশ্বাস অনুসারে, যে দিনে যে দিকে দিশাশুল থাকে, সেই দিকে যাত্রা করলে কাজে ব্যর্থতা, দুর্ঘটনা বা অপ্রয়োজনীয় জটিলতার আশঙ্কা বেড়ে যায়। তাই জ্যোতিষবিদরা সবসময় এই নির্দিষ্ট দিকগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন। দৈনন্দিন জীবনে ছোট এই নিয়মগুলো মেনে চললে অনেক অনভিপ্রেত পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *