রেকর্ড আয় সত্ত্বেও বড় ধাক্কা খেল টাটা মোটরস! ফলাফল প্রকাশ্যে আসতেই অটোমোবাইল মহলে শোরগোল

অটোমোবাইল বাজারে গাড়ি বিক্রির গতি ভালো থাকা সত্ত্বেও বড় আর্থিক ঝামেলার মুখে পড়ল দেশের অন্যতম শীর্ষ গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরস। ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক ফলাফল প্রকাশ করেছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস (টিএমপিভিএল)। আর সেই রিপোর্টেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—চলতি অর্থবর্ষের এই ত্রৈমাসিকে কোম্পানিটি ৫,৫৩১ কোটি টাকার সমন্বিত নিট লোকসানের মুখে পড়েছে। অথচ গত বছর ঠিক একই সময়ে সংস্থাটি প্রায় ৭৬,১৭০ কোটি টাকার বিশাল মুনাফা অর্জন করেছিল।

আয় বাড়লেও কেন এই লোকসান? একদিকে যেখানে লাভের অঙ্ক তলানিতে এসে ঠেকেছে, অন্যদিকে কিন্তু কোম্পানির সামগ্রিক আয়ে বেশ ভালো রকমের বৃদ্ধি দেখা গেছে। এই দ্বিতীয় ত্রৈমাসিকে টাটা মোটরসের রাজস্ব বা রেভিনিউ ৩৪ শতাংশ বেড়ে পৌঁছে গেছে ৯৬,৯২০ কোটি টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৭২,৩৪৯ কোটি টাকা। গাড়ি বিক্রি ও ব্যবসার পরিমাণ বাড়লেও কিছু বিশেষ কারণে এই লোকসানের মুখে পড়তে হয়েছে সংস্থাকে। মূলত এককালীন ব্যয় এবং অবমূল্যায়ন খরচের ব্যাপক চাপের ফলেই কোম্পানির সামগ্রিক আর্থিক ফলাফলে এই নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে।

ইবিডা (EBITDA) ও অন্যান্য তথ্য লোকসানের মুখে পড়লেও কোম্পানির কর্মক্ষমতা বা মার্জিনের দিক থেকে কিছু ইতিবাচক দিকও রয়েছে। এই ত্রৈমাসিকে কোম্পানির ইবিডা (EBITDA) ছিল প্রায় ৬,০০০ কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি, ইবিডা মার্জিনও কিছুটা উন্নত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬.৩ শতাংশ পয়েন্ট বেড়ে ৬.২ শতাংশে দাঁড়িয়েছে। গাড়ির বাজারে চাহিদা বজায় থাকলেও এই অপ্রত্যাশিত আর্থিক ধাক্কা কীভাবে কাটিয়ে ওঠে টাটা মোটরস, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *