লাইসেন্স ছাড়াই চলছে রমরমা ব্যবসা! রাজধানী দিল্লির দুই কারখানায় হানা দিয়ে যা উদ্ধার হলো, জানলে শিউরে উঠবেন

বাজারের আকর্ষণীয় মোড়ক আর সস্তা দামের লোভে যে প্রসাধন সামগ্রী বা মেকআপ আইটেমগুলো আপনারা ব্যবহার করছেন, তা কি আদৌ নিরাপদ? রাজধানী দিল্লিতে সৌন্দর্যের প্রসাধন সামগ্রী নিয়ে এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য সামনে এল। ত্বক বিকড়ে দেওয়ার মতো নকল ও ভেজাল মেকআপ সামগ্রী তৈরির অভিযোগে খাস দিল্লির দুটি অবৈধ কারখানায় বড়সড় অভিযান চালিয়েছে দিল্লি সরকারের ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ (Drug Control Department)।

গোপন খবরের ভিত্তিতে মেগা রেড দিল্লি সরকারের ওষুধ নিয়ন্ত্রণ বিভাগের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে, বাইরের পশ্চিম দিল্লির পুঠখুর্দ (Puth Khurd) এলাকায় কিছু অসাধু চক্র সম্পূর্ণ বেআইনিভাবে এবং গোপনে জাল কসমেটিক্স বা প্রসাধন সামগ্রী তৈরি করে বাজারে সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতে ওষুধ পরিদর্শকদের দুটি বিশেষ দল গঠন করে আকস্মিক ওই দুই কারখানায় অভিযান চালানো হয়।

তদন্তে নেমে আধিকারিকরা দেখতে পান, কোনো ধরনের বৈধ লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই ওই কারখানাগুলিতে দেদার স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ারের বিভিন্ন প্রসাধন সামগ্রী তৈরি ও প্যাকেজিং করা হচ্ছিল। ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন, ১৯৪০ (Drugs and Cosmetics Act, 1940) এবং কসমেটিকস রুলস, ২০২০-এর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ কারবার চালানো হচ্ছিল বলে জানিয়েছে বিভাগীয় টিম।

কী কী উদ্ধার হয়েছে? অভিযানের সময় কারখানাগুলি থেকে প্রচুর পরিমাণে তৈরি নকল প্রসাধন সামগ্রী, আংশিক প্রস্তুত করা পণ্য, বিপুল পরিমাণ ক্ষতিকর কাঁচামাল, প্যাকেজিংয়ের বাক্স ও লেবেল বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশই, এই অবৈধ উৎপাদনে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামগুলিও সিল করে নিজেদের দখলে নিয়েছে তদন্তকারী দল। পণ্যের আসল গুণমান ও উপাদান খতিয়ে দেখতে সমস্ত সামগ্রীর আইনি নমুনা সংগ্রহ করা হয়েছে।

কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর রাজধানীর মানুষের স্বাস্থ্য ও জীবনের সুরক্ষা নিয়ে এক বিন্দুও বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ড. পঙ্কজ কুমার সিং। তিনি নির্দেশ দিয়েছেন, যাঁরা এই ধরনের জনবিরোধী ও অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ করতে হবে।

সংগ্রহ করা সমস্ত নমুনা ইতিমধ্যে গুণমান ও ক্ষতিকর রাসায়নিক পরীক্ষার জন্য দিল্লির সরকারি ল্যাবরেটরিতে (Government Analyst) পাঠানো হয়েছে। ল্যাবরেটরির রিপোর্ট হাতে আসার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনি প্রক্রিয়া শুরু হবে। কম দামে মেকআপ সামগ্রী কেনার আগে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *