নাতির জন্য ইন্দিরা গান্ধীর সেই ৫ স্তরের ন্যাপি সেলাই থেকে মর্মান্তিক পরিণতি! সোনিয়ার স্মৃতিকথায় হৃদয়বিদারক সত্যি

এবার প্রকাশ্যে আনলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। হার্পার কলিন্স ইন্ডিয়া থেকে সদ্য প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এ ১৯৬৯ সালের জানুয়ারিতে জন্মের পরপরই মারা যাওয়া তাঁর প্রথম সন্তান—এক পুত্রসন্তানের মর্মান্তিক ও হৃদয়বিদারক স্মৃতিচারণ করেছেন তিনি। রাজনৈতিক জীবনের বাইরে এক মায়ের বুকফাটা কান্নার গল্প প্রথমবার উঠে এল তাঁর কলমে।

আনন্দের সেই দিনগুলি এবং শাশুড়ির উচ্ছ্বাস স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ১৯৬৮ সালের সেপ্টেম্বরে প্রথমবার মা হতে চলার সুখবর পাওয়ার পর তিনি এবং রাজীব গান্ধী আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। এমনকী তাঁদের সেই খুশির খবর দেখে শাশুড়ি ইন্দিরা গান্ধীও বিদেশে থাকা এক বন্ধুকে চিঠিতে লিখেছিলেন যে, তিনি খুব শীঘ্রই অর্থাৎ এপ্রিল মাসেই ঠাকুমা হতে চলেছেন। সেই আনন্দঘন মুহূর্তে সোনিয়াকে জড়িয়ে ধরে ইন্দিরা মজা করে বলেছিলেন, ‘একটা বড় বাচ্চার আরও একটা বাচ্চা হতে চলেছে!’

নাতির জন্য ইন্দিরার নিজে হাতে প্রস্তুতি হবু নাতির আগমনের জন্য সেই সময় থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। পুরনো বই ঘেঁটে প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করা থেকে শুরু করে, নিজের ব্যক্তিগত কর্মী ‘অ্যামি আন্টি’-কে দিয়ে নরম মসলিন কাপড় আনিয়ে পাঁচ স্তরের সুতির ন্যাপি সেলাই করানো— সমস্ত কিছু নিজের হাতে সামলেছিলেন তিনি। গর্ভাবস্থায় সোনিয়ার খাওয়াদাওয়া এবং প্রতিদিনের হাঁটাচলার ওপরও কড়া নজর রাখতেন ইন্দিরা, যাতে হবু মা ও সন্তান দুজনেই সুস্থ থাকে। কিন্তু এত সতর্কতা ও আনন্দের মধ্যেও ভাগ্যের নির্মম পরিহাসে জন্মমুহূর্তেই ঘটে যায় সেই চরম বিপর্যয়, যা গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায় সোনিয়া গান্ধীর জীবনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *