সংসদে ফের বড় যুদ্ধের প্রস্তুতি? ডিলিমিটেশন বিল পাস করাতে ফের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র

লোকসভায় ধাক্কা খাওয়ার পর ডিলিমিটেশন বিল (Delimitation Bill) পাশ করানোর লক্ষ্যে ফের কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, এই গুরুত্বপূর্ণ বিলটি পাশ করাতে খুব শীঘ্রই সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে নরেন্দ্র মোদি সরকার। এর আগে সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল সরকার, যা কেন্দ্রের কাছে একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছিল।

পিছনের প্রেক্ষাপট ও বিল জট: চলতি বছরের গত ১৬ এপ্রিল লোকসভায় মোট তিনটি বিল পেশ করা হয়েছিল। সেগুলি হলো— সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬, ডিলিমিটেশন বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল, ২০২৬। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিলগুলি পেশ করেছিলেন। কিন্তু ১৭ এপ্রিল লোকসভায় ভোটাভুটির সময় সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ হতে পারেনি।

বিশেষ সূত্রে প্রকাশ, সংসদের বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে প্রোগ বা সমাপ্ত ঘোষণা না হওয়ায়, পরিস্থিতি বুঝে বিশেষ অধিবেশন ডাকার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে মোদি সরকার। ফলে আগামী দিনে জাতীয় রাজনীতিতে এই বিল ঘিরে যে ফের বড় রাজনৈতিক তরজা শুরু হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *