বেকার ভাতা থেকে যুবশক্তি ভরসা: অ্যাকাউন্টে ঢুকবে টাকা! মহিলাদের সুযোগ নিয়ে বড় আপডেট

চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে সম্প্রতি চর্চায় এসেছে নতুন প্রকল্প—’যুবশক্তি ভরসা’। এই প্রকল্পের অধীনে স্নাতকরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং মাধ্যমিক উত্তীর্ণ অথচ স্নাতক নন এমন বেকাররা প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ ও যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে।

নভেম্বরেই চালু হতে পারে ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সব ঠিক থাকলে ওই সময়ের পরই প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট সরকারি নির্দেশিকা সামনে আসবে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে আবেদন শুরুর তারিখ ও পূর্ণাঙ্গ নিয়মাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।

মেয়েদের জন্য কি বন্ধ ‘যুবশক্তি প্রকল্পের দরজা? এই নতুন প্রকল্প নিয়ে সবথেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে যে, তরুণী বা যুবতীরা কি আদৌ এই আর্থিক সহায়তার সুবিধা পাবেন? নাকি এটি শুধুমাত্র বেকার যুবকদের জন্যই প্রযোজ্য? যদিও প্রাথমিক প্রচার এবং বিভিন্ন প্রতিবেদনে যুবক ও যুবতী উভয়ের কথাই উঠে এসেছে, তবে চূড়ান্ত সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত মহিলা আবেদনকারীদের যোগ্যতা কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে মেয়েদের আবেদন থেকে বাদ দেওয়ার কোনো নিশ্চিত বা চূড়ান্ত তথ্য এখনও মেলেনি।

খুব শীঘ্রই সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে এই বিষয়ে আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *