সোনা কেনার সমস্ত পুরনো রেকর্ড চূর্ণ! ধনতেরাস ও দীপাবলিতে জলের দরে ধাতু কিনতে উপচে পড়ল ভিড়

চলতি বছর ধনতেরাস এবং দীপাবলির উৎসবে সোনা ও রুপো কেনার সমস্ত আগের রেকর্ড ভেঙে গিয়েছে। চড়া দামের বাজারকে বুড়ো আঙুল দেখিয়ে বিপুল পরিমাণে মূল্যবান ধাতু কিনেছেন ভারতীয় ক্রেতারা। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ)-এর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এই বছর সোনার বিক্রি ৩০% এবং রুপোর চাহিদা ১০% বৃদ্ধি পেয়েছে।

উৎসবের মরশুমে ক্রেতারা মোট ৭২,০০০ কোটি টাকা মূল্যের ৫২ টন সোনা এবং ৫,৪০০ কোটি টাকার ৩০০ টন রুপো কিনেছেন। স্বর্ণ ব্যবসায়ীদের মতে, চলতি বছর সোনার দাম প্রতি ১০ গ্রামে রেকর্ড ১.৮ লক্ষ টাকা থেকে কমে ১.৪২ লক্ষ টাকায় নেমে আসায় বাজারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর পাশাপাশি সামনেই শুরু হতে চলা জমজমাট বিয়ের মরসুমের জন্য অগ্রিম কেনাকাটাও এই বিক্রির পালে হাওয়া জুগিয়েছে।

আইবিজেএ-র জাতীয় সচিব সুরেন্দ্র মেহতা জানিয়েছেন, এই বছর গহনা ব্যবসায়ীরা দারুণ ব্যবসা করেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বানের কারণে কিছু সময়ের জন্য বাজারে কিছুটা স্তিমিত ভাব দেখা গেলেও উৎসবের মরশুমে সেই সমস্ত বাধা কাটিয়ে নজিরবিহীন বিক্রি হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *