পিতার চরম পাশবিকতা! খাঁচাবন্দি করে মাটির নিচে জীবন্ত পুঁতে রাখা হলো ১১ মাসের শিশুকে, ২৪ ঘণ্টা পর মিরাকেল উদ্ধার!

খাঁচাবন্দি করে মাটির ১ ফুট নিচে জীবন্ত পুঁতে রাখল বাবা! ২৪ ঘণ্টা পর সাউথ ক্যারোলাইনায় অলৌকিক উদ্ধার ১১ মাসের শিশু
সাউথ ক্যারোলাইনা (আমেরিকা): পারিবারিক বিবাদের চরম ও নৃশংস রূপ দেখল মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা। স্ত্রীর ওপর রাগ মিটাতে নিজের ১১ মাসের নিষ্পাপ পুত্রসন্তানকে লোহার খাঁচায় পুরে তোয়ালেতে মুড়ে জীবন্ত মাটির নিচে পুঁতে দিল জন্মদাতা পিতা! প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে বন্দি থাকার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে কোয়া শার্পি নামের ওই শিশুটিকে। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়তে চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে।
স্ত্রীর সঙ্গে বিবাদ, শ্বশুড়বাড়ি থেকে সন্তান ছিনতাই
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ২৫ বছর বয়সি অভিযুক্ত মাইকেল কোমারের সঙ্গে তাঁর স্ত্রীর তীব্র পারিবারিক মানসিক ও রাজনৈতিক টানাপোড়েন চলছিল। ঝগড়ার জেরে শিশুটিকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন তাঁর স্ত্রী। সোমবার শিশুটির মা কাজে বের হওয়ার সুযোগে দাদু-দিদার জিম্মায় থাকা কোয়াকে চক্রান্ত করে ছিনতাই করে নিয়ে চম্পট দেয় মাইকেল। শিশু ও তার বাবা নিখোঁজ হওয়ার পর থেকেই শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে সাউথ ক্যারোলাইনা পুলিশ ১০০ জনেরও বেশি অফিসারকে সঙ্গে নিয়ে ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান শুরু করে।
আলগা মাটি আর হালকা কান্নার শব্দে অলৌকিক মোড়
মঙ্গলবার বিকেলে তদন্তকারীরা খুঁজতে খুঁজতে মাইকেলের বাবার বাড়ির পেছনে সংলগ্ন গভীর জঙ্গলে গিয়ে পৌঁছান। সেখানে দাদুর বাড়ি থেকে প্রায় ৪৫ মিটার দূরে একটি স্থানে আলগা ও সদ্য খোঁড়া মাটি দেখে খটকা লাগে তদন্তকারী অফিসারদের। সন্দেহজনক জায়গায় কান পাততেই মাটির তলা থেকে ভেসে আসে এক শিশুর অতি হালকা কান্নার আওয়াজ! মুহূর্তের মধ্যে আঁতকে ওঠেন উপস্থিত সকলে।
তড়িঘড়ি জোরকদমে হাত ও কোদাল দিয়ে মাটি খোঁড়া শুরু হয়। প্রায় ১ ফুট গভীর মাটি খোঁড়ার পর বের হয়ে আসে একটি কুকুরের লোহার খাঁচা। তার ভেতর থেকে তোয়ালেতে জড়ানো অবস্থায় মুমূর্ষু শিশু কোয়াকে উদ্ধার করা হয়।
চিকিৎসকদের অবিশ্বাস্য ব্যাখ্যা: বাঁচাল এক টুকরো তোয়ালে!
উদ্ধারের পর গুরুতর ও সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালের আইসিইউ (ICU)-তে ভর্তি করা হয়। আপাতত সে বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মাটির নিচে ২৪ ঘণ্টা আটকে থাকার পরেও কীভাবে শিশুটি জীবিত রইল, সে সম্পর্কে এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাঁরা জানান, শিশুটির গায়ে জড়ানো তোয়ালেটি কার্যত এক প্রাকৃতিক ‘বায়ু ফিল্টার’-এর ভূমিকা পালন করেছিল। তোয়ালের সুক্ষ্ম ছিদ্র দিয়ে ভেতরের ধুলোবালি আটকে অক্সিজেন চলাচল স্বাভাবিক ছিল বলেই ১১ মাসের শিশুটির শ্বাসপ্রশ্বাস সচল থাকে এবং সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পায়।
অভিযুক্ত বাবা গ্রেফতার
ঘটনার এলাকা সংলগ্ন সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত পিতা ২৫ বছর বয়সি মাইকেল কোমারকে বেটসবার্গ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশু নির্যাতন, অপহরণ এবং খুনের চেষ্টার কড়া ধারায় মামলা দায়ের করা হচ্ছে। নিখোঁজ শিশুকে খুঁজে বের করতে অসাধারণ সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে পুলিশ প্রশাসন।