সোনিয়া গান্ধীর বইকে কেন্দ্র করে ‘১৯৮৪’ ও ‘অপারেশন ব্লু স্টার’ বিতর্ক পাঞ্জাবের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর একটি নতুন বই ঘিরে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাবের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ১৯৮৪ সালের ‘অপারেশন ব্লু স্টার’ সংক্রান্ত বইটির কিছু চাঞ্চল্যকর দাবি তীব্র রাজনৈতিক সমালোচনার জন্ম দিয়েছে। বইটিতে সোনিয়া গান্ধী দাবি করেছেন যে, অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে তৎকালীন সামরিক অভিযানের ফলে সৃষ্ট ধ্বংসলীলার ছবি যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেখানো হয়েছিল, তখন তিনি নাকি কেঁদে ফেলেছিলেন। সোনিয়া গান্ধীর এই ‘ইন্দিরার অশ্রু’ সংক্রান্ত মন্তব্য পাঞ্জাবের রাজনৈতিক মহলে এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আকালি দলের তীব্র আক্রমণ ও ক্ষোভ এই দাবির পর তীব্র নিন্দা জানিয়ে ময়দানে নেমেছে শিরোমণি অকালি দল (SAD)। দলের প্রধান মুখপাত্র অর্শদীপ সিং কাল্লে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে এটিকে একটি ‘বড় ষড়যন্ত্র’ এবং শিখ সম্প্রদায়ের ক্ষতস্থানে নুন ছিটানোর শামিল বলে অভিহিত করেছেন। তীব্র আপত্তি জানিয়ে তিনি বলেন, অপারেশন ব্লু স্টার কেবল কোনো সামরিক অভিযান ছিল না, এটি ছিল শিখ সম্প্রদায় এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় স্থান শ্রী আকাল তখত সাহিবের ওপর একটি সরাসরি ও নৃশংস আক্রমণ। এই হামলার গভীর ক্ষত ও যন্ত্রণা প্রজন্ম থেকে প্রজান্তরে শিখদের হৃদয়ে জীবন্ত রয়েছে।

সোনিয়া গান্ধীর এই ব্যক্তিগত সমবেদনা বা শোক প্রকাশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে কাল্লে আরও বলেন যে, একে কংগ্রেস পরিচালিত একরকম ‘শিখ গণহত্যা’ বলা চলে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কংগ্রেস নেতৃত্ব যদি সত্যিই অপারেশন ব্লু স্টারের ধ্বংসযজ্ঞের প্রকৃত যন্ত্রণা অনুভব করতে চান, তবে তাদের উচিত ১৯৮৪ সালের ওই ভয়াবহ সহিংসতায় প্রিয়জন হারানো এবং ঘরবাড়ি সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত শিখ পরিবারগুলোর সঙ্গে দেখা করা।

কংগ্রেসের সাফাই অন্যদিকে, এই তীব্র সমালোচনার মুখে পড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস শিবির। পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি রাজকুমার ভেরকা সোনিয়া গান্ধীর বক্তব্যের পক্ষে সাফাই গেয়েছেন। তাঁর দাবি, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী উভয়েই পাঞ্জাবের মানুষের প্রতি পূর্ণ সহানুভূতিশীল এবং শিখ সম্প্রদায়ের অনুভূতিকে তাঁরা সম্মান করেন। তবে বই ঘিরে তৈরি হওয়া এই রাজনৈতিক জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *