ভাই ফোঁটায় কোন রাশির বোনকে কী উপহার দিলে খুলবে ভাগ্য? এক নজরে দেখে নিন জ্যোতিষশাস্ত্রের এই সহজ টোটকা!

শুভ ভাইফোঁটা (ভাই দুজ) হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব। আগামী ১১ নভেম্বর ২০২৬, বুধবার পালিত হবে এই বিশেষ দিনটি। এই দিনে বোনেরা ভায়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। অন্যদিকে ভাইয়েরাও বোনকে ভালোবেসে তাঁদের পছন্দের উপহার দেন।
বোনকে পছন্দের উপহার দেওয়ার পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে যদি তাঁর রাশি অনুযায়ী উপহার বেছে নেওয়া হয়, তবে তা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, প্রতিটি রাশির ওপর নির্দিষ্ট গ্রহের প্রভাব থাকে। তাই বোনের রাশির অধিপতি গ্রহের সঙ্গে সম্পর্কিত রঙ ও জিনিস উপহার দিলে সম্পর্কে মিষ্টতা বাড়ে এবং বোনের জীবনে সুখ-সমৃদ্ধি আসে। জেনে নিন রাশি অনুযায়ী ভাইকে তাঁর বোনের জন্য কী উপহার নেওয়া উচিত:
১. মেষ রাশি (Aries): মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল সাহস, শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক। এই রাশির বোনেদের লাল রঙের পোশাক, লাল পার্স, ঘড়ি বা যেকোনো লালা রঙের ফ্যাশন অ্যাক্সেসরিজ উপহার দেওয়া সবচেয়ে সেরা হবে।
২. বৃষ রাশি (Taurus): বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্রকে প্রেম, সৌন্দর্য ও সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতীক বলে মনে করা হয়। তাই বৃষ রাশির বোনের জন্য সাদা, ক্রিম বা হালকা গোলাপি রঙের যেকোনো উপহার অত্যন্ত শুভ।
৩. মিথুন রাশি (Gemini): মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ বুদ্ধি, বাণী ও যোগাযোগের কারক। এই রাশির বোনের জন্য সবুজ রঙের পোশাক, ডায়েরি, পছন্দের বই, মোবাইল অ্যাক্সেসরিজ বা কোনো উপযোগী গ্যাজেট উপহার হিসেবে দেওয়া উপযুক্ত।
৪. কর্কট রাশি (Cancer): কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র মন, অনুভূতি ও মানসিক শান্তির প্রতীক। তাই কর্কট রাশির বোনকে সাদা রঙের কোনো পোশাক বা উপহার দিলে তাঁর মানসিক শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।
৫. সিংহ রাশি (Leo): সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্য মান-সম্মান, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের গ্রহ। এই রাশির বোনের জন্য সোনালী (Golden), কমলা বা হালকা লাল রঙের উপহার বেছে নেওয়া অত্যন্ত শুভ।
৬. কন্যা রাশি (Virgo): কন্যা রাশির অধিপতিও বুধ। বুধ বুদ্ধিমত্তা ও যুক্তিবোধের প্রতিনিধিত্ব করে। কন্যা রাশির বোনকে সবুজ রঙের পার্স, পোশাক, ডায়েরি বা সুন্দর পেন সেট উপহার দেওয়া ভালো।
৭. তুলা রাশি (Libra): তুলা রাশির অধিপতি শুক্র। শুক্র শিল্প, আকর্ষণ ও সৌন্দর্যের কারক। তুলা রাশির বোনের জন্য সাদা, ক্রিম বা হালকা গোলাপি রঙের পোশাক কিংবা উপহার সামগ্রী অত্যন্ত মঙ্গলজনক।
৮. বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ। এই রাশির বোনেদের জন্য লাল বা মেরুন (Maroon) রঙের যেকোনো উপহার দিলে তা ভায়ের প্রতি বোনের ভালোবাসা ও বিশ্বাস বাড়াবে।
৯. ধনু রাশি (Sagittarius): ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। জ্ঞান, শিক্ষা ও ভাগ্যের কারক হলো বৃহস্পতি। ধনু রাশির বোনকে হলুদ রঙের পোশাক বা হলুদ কোনো শো-পিস বা অলঙ্কার উপহার দেওয়া শুভ।
১০. মকর রাশি (Capricorn): মকর রাশির অধিপতি শনিদেব। শনি কর্ম ও শৃঙ্খলার প্রতীক। মকর রাশির বোনের জন্য গাঢ় নীল বা কালো রঙের পোশাক, পার্স বা ঘড়ি উপহার দেওয়া ভালো।
১১. কুম্ভ রাশি (Aquarius): কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। এই রাশির বোনের জন্য নীল, কালো বা অন্য যেকোনো গাঢ় রঙের পছন্দসই জিনিস বা উপহার বেছে নেওয়া শুভ।
১২. মীন রাশি (Pisces): মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই রাশির বোনের জন্য হলুদ বা সোনালী রঙের পোশাক বা উপহার সামগ্রী বেছে নেওয়া অত্যন্ত ইতিবাচক ও কল্যাণকর।