দীপাবলির পর সোনার বাজারে বড় পরিবর্তন! টানা দাম বৃদ্ধির পর কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের আপডেট

উৎসবের মরসুমের মাঝেই সোনা প্রেমীদের জন্য কিছুটা স্বস্তির খবর। পর পর দু’দিন হু হু করে দাম বাড়ার পর আজ, ১০ নভেম্বর হঠাৎই বড়সড় পতন ঘটল সোনার বাজারে। দীপাবলির আমেজ কাটতে না কাটতেই দাম কমল ২২, ২৪ এবং ১৮ ক্যারেটের হলুদ ধাতুর। আজ দুপুর ১২টা পর্যন্ত পাওয়া টাটকা আপডেট অনুযায়ী, কলকাতা-সহ দেশের সমস্ত প্রধান শহরগুলিতে সোনার দামে ঠিক কতটা রদবদল ঘটল, দেখে নেওয়া যাক এক নজরে।

কলকাতায় আজকের সোনার বাজার দর

  • ২৪ ক্যারেট (পাকাপোক্ত সোনা): ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১৪,৪১১ টাকা (কমল ৪৯ টাকা)। ১০ গ্রাম বিকোচ্ছে ১,৪৪,১১০ টাকায়, যা গতকালের তুলনায় ৪৯০ টাকা কম। ১০০ গ্রাম সোনার দাম আজ ১৪,৪১,১০০ টাকা (কমল ৪,৯০০ টাকা)।

  • ২২ ক্যারেট (গয়নার সোনা): ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৩,২১০ টাকা (কমল ৪৫ টাকা)। ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ১,৩২,১০০ টাকায় (গতকাল থেকে ৪৫০ টাকা কম)। ১০০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে ১৩,২১,০০০ টাকা (কমল ৪,৫০০ টাকা)।

  • ১৮ ক্যারেট: ১ গ্রাম সোনার দাম ১০,৮০৮ টাকা (কমল ৩৭ টাকা)। ১০ গ্রাম সোনার দর দাঁড়িয়েছে ১,০৮,০৮০ টাকায় (৩৭০ টাকা কম) এবং ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১০,৮০,৮০০ টাকা (কমল ৩,৭০০ টাকা)।

দেশের অন্যান্য বড় শহরগুলিতে প্রতি ১০ গ্রাম সোনার আজকের দাম

  • নয়াদিল্লি: আজ রাজধানীতে ২৪ ক্যারেট সোনা ১,৪৪,২৬০ টাকা (কমল ৪৯০ টাকা), ২২ ক্যারেট ১,৩২,২৫০ টাকা (কমল ৪৫০ টাকা) এবং ১৮ ক্যারেট ১,০৮,২৩০ টাকায় (কমল ৩৭০ টাকা) বিকোচ্ছে।

  • মুম্বই ও হায়দরাবাদ: এই দুই মেগাসিটিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৪,১১০ টাকা, ২২ ক্যারেট ১,৩২,১০০ টাকা এবং ১৮ ক্যারেট ১,০৮,০৮০ টাকা।

  • জয়পুর: রাজস্থানের জয়পুরে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট ১,৪৪,২৬০ টাকা, ২২ ক্যারেট ১,৩২,২৫০ টাকা এবং ১৮ ক্যারেট ১,০৮,২৩০ টাকায় নামল।

  • পাটনা: বিহারের রাজধানীতে আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ১,৪৪,১৬০ টাকা, ২২ ক্যারেট ১,৩২,১৫০ টাকা এবং ১৮ ক্যারেট ১,০৮,১৩০ টাকা।

  • চেন্নাই: দক্ষিণ ভারতের এই বড় বাজারে সোনার দর একধাক্কায় অনেকটাই কমেছে। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম ১,৪৪,১১০ টাকা (কমল ৫৫০ টাকা), ২২ ক্যারেট ১,৩২,১০০ টাকা (কমল ৫১০ টাকা) এবং ১৮ ক্যারেটের দর ১,০৮, ১০০ টাকায় (কমল ৪৩০ টাকা) গিয়ে ঠেকেছে।

বড় উৎসবের মরসুমে গত কয়েক দিনের লাগাতার মূল্যবৃদ্ধির পর সোনার দামে এই পতন সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *