কলিং বেল বাজছে, দরজা খুলে কারো দেখা নেই, ভারতেই ঘটছে এমন ভুতুড়ে ঘটনা!

রাতের অন্ধকার যত বাড়তে থাকে তখনই এই রহস্যময় ঘটনা ঘটে। কোনো নির্দিষ্ট বাড়িতে নয়, পাড়ার প্রায় প্রত্যেক বাড়িতেই ঘটছে এমন ঘটনা। কে কলিং বেল বাজাচ্ছেন, বোঝা যাচ্ছে না। কারণ দরজা খুলতে খুলতেই আগন্তুক বেপাত্তা। পুরো এলাকায় যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। অবশেষে পুলিশ রহস্যের সমাধান করেছে।
উত্তরপ্রদেশের রামপুরের রাস্তায় ঘুরে ঘুরে কে প্রত্যেক বাড়িতে কলিং বেল বাজাচ্ছেন, সেই রহস্যের পর্দা উন্মোচন করতে পেরেছে পুলিশ। রাস্তার সিসিটিভিতেই ধরা পড়েছে সেই দৃশ্য। দেখা গিয়েছে, যাবতীয় রহস্যের নেপথ্যে রয়েছেন এক নারী।

সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখতে পেয়েছে, যে নারী প্রত্যেক বাড়ির দরজায় কলিং বেল বাজিয়ে উধাও হয়ে যাচ্ছেন, তার শরীরে কোনো পোশাক নেই। নগ্ন অবস্থায় রাতের রাস্তায় ঘুরে ঘুরে কলিং বেল বাজাচ্ছেন তিনি। তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করেনি গণমাধ্যম।

এ দিকে, মাঝরাতে কলিং বেলের শব্দ শুনে দরজা খোলার পর আগন্তুকের দেখা না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। কয়েক দিন এমন হওয়ার পর স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু হয়।

পুলিশ জানিয়েছে, ঐ নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন তদন্তকারীরা। কিন্তু নারীকে খুঁজে পাওয়া যায়নি। রামপুর পুলিশ এলাকাবাসীর কাছে অনুরোধ করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো ভুয়া খবর রটিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি না করা হয়। একই সঙ্গে পুলিশের অনুরোধ, নারীর খোঁজ পেলে তাকে যেন পোশাক পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। রহস্যময় নারীর সন্ধান করছে পুলিশও।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *