রক্তে ভাসল কঙ্গো! রাতের অন্ধকারে হামলা চালিয়ে ৩৩ নিরীহ মানুষকে খুন করল ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ফের ভয়াবহ ত্রাস সৃষ্টি করল ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে যুক্ত জঙ্গিরা। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব কঙ্গোর একটি প্রত্যন্ত গ্রামে হঠাৎ হামলা চালিয়ে বর্বরোচিত তাণ্ডব চালায় সন্ত্রাসবাদীরা। ঘুমন্ত গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবৃষ্টি করা হয়, যার ফলে ঘটনাস্থলেই অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গুলি চালানোর পাশাপাশি জঙ্গিরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

স্থানীয় নাগরিক সমাজ গোষ্ঠীর অন্যতম প্রতিনিধি জাস্টিন পালুকু এই মর্মান্তিক ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছেন, পূর্ব কঙ্গোর এই সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে ৫০টিরও বেশি বাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে এবং স্থানীয়দের বহু সম্পত্তি ধ্বংস করা হয়েছে। হঠাৎ ঘটা এই সশস্ত্র হানায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করলেও নৃশংস এই হত্যাকাণ্ডে শিহরিত আন্তর্জাতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *