“রাস্তা কি গাড়ি চালানোর জন্য নয়?” স্কুটার পিষে তিনজনকে খুন করে অভিযুক্তের জামিন! কেরল হাইকোর্টের রায়ে তুঙ্গে বিতর্ক

কোচির অদূরে গত মাসে ঘটে যাওয়া মর্মান্তিক মিনি কুপার গাড়ি দুর্ঘটনায় (Mini Cooper Accident) এক চাঞ্চল্যকর আইনি মোড় সামনে এল। এই চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত তিনজনের জামিন মঞ্জুর করেছে কেরল হাইকোর্ট। তবে দুর্ঘটনার মূল অভিযুক্ত ১৯ বছর বয়সী তরুণ সুহেল সজীবের (Suhail Sajeev) মুক্তি আরও ১০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত।

এই ভয়াবহ মামলার রায় ঘিরেই সাধারণ মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে উচ্চ আদালত স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে যে, কোনো আবেগ, জনমত বা মানুষের ক্ষোভের ওপর ভিত্তি করে বিচার প্রক্রিয়া চলে না; আইন ও সুনির্দিষ্ট বিধিমালার ভিত্তিতেই সমস্ত আইনি পদক্ষেপ সম্পন্ন হবে।

ভয়াবহ সেই দুর্ঘটনার প্রেক্ষাপট
গত ১১ অক্টোবর ভোরে কোচির নেডুমবাসেরির কাছে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় ২১ বছর বয়সী দুই যুবতী এবং এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। একটি তীব্র গতির মিনি কুপার গাড়ি সজোরে তাঁদের স্কুটারে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই অভিযুক্ত তরুণ সুহেলের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও মন্তব্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার ঠিক পরেই পুলিশকে ঔদ্ধত্যের সুরে সুহেল বলেছিলেন— “রাস্তা কিসের জন্য তৈরি? গাড়ি চালানোর জন্যই তো!” এমনকি তাঁর প্রভাবশালী বাবা সমস্ত আইনি বিষয় সামলে নেবেন বলেও ঔদ্ধত্য প্রকাশ করেছিলেন তিনি।

বিএমডব্লিউ-এর টেকনিক্যাল রিপোর্টে ১৬২ কিমি বেগের রোমহর্ষক তথ্য
এই চাঞ্চল্যকর মামলায় পুলিশের হাতে অত্যন্ত জোরালো ডিজিটাল প্রমাণ এসেছে। মিনি কুপার প্রস্তুতকারী বিশ্বখ্যাত সংস্থা ‘বিএমডব্লিউ’-এর স্পেশাল টেকনিক্যাল টিম দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ‘অ্যাডভান্সড ক্র্যাশ সেফটি মডিউল’ (ACSM) পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে পুলিশের কাছে চূড়ান্ত ডেটা রিপোর্ট পেশ করেছে।

বিএমডব্লিউ-এর সেই রিপোর্উটে উঠে এসেছে শিহরণ জাগানো তথ্য:

দুর্ঘটনার ঠিক ৫ সেকেন্ড আগে মিনি কুপারটির গতিবেগ ছিল অবিশ্বাস্যভাবে প্রতি ঘণ্টায় প্রায় ১৬২ কিলোমিটার!

স্কুটারটিকে সজোরে আঘাত করার মাত্র ১ সেকেন্ড আগে চালক ব্রেক কষেছিলেন, তখনও গাড়িটির গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৪৪ কিলোমিটার।

এর আগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছিল যে, মাত্র ১১ সেকেন্ডের ব্যবধানে বিলাসবহুল ওই গাড়িটি প্রায় ৫০০ মিটার পথ অতিক্রম করেছিল, যা থেকে স্পষ্ট যে গাড়িটি কতটা বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল।

আদালতের নির্দেশ ও আগামী পদক্ষেপ
আদালতে মামলার শুনানির সময় সরকারপক্ষের আইনজীবী জানান, বর্তমানে মামলার অবশিষ্ট প্রমাণ ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ একদম অন্তিম পর্যায়ে রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে।

উভয়পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত অন্য অভিযুক্তদের অবিলম্বে জামিনে মুক্তির নির্দেশ দিলেও, মূল অভিযুক্ত সুহেলের জামিন আদেশ আগামী ১০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। মামলার পরবর্তী মোড় এখন কোন দিকেড়ায়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *