সালমান খান পরিবারে আরও এক বিবাহ বিচ্ছেদ, ভাঙছে ২৪ বছরের সংসারজীবন

সালমান খান ভক্তদের জন্য মন খারাপ করা খবর। খান পরিবারে আরও এক বিচ্ছেদ হয়েছে। ২৪ বছরের সংসারজীবন ভেঙেছে সালমান খানের ছোট ভাই সোহেল খানের।

আজ মুম্বাইয়ের পারিবারিক আদালতের স্ত্রী সীমা খানের সঙ্গে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন সোহেল খান। আদালত সূত্রে গণমাধ্যমটি এই খবর প্রকাশ করলেও এই প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

সূত্রটি জানিয়েছে, আজ সোহেল ও সীমা আদালতে উপস্থিত ছিলেন। দুজনেই একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিলেন।

সোহেল এবং সীমা ১৯৯৮ সালে বিয়ে করেন এবং দুই সন্তানের জনক; প্রথমজনের নাম নির্বান খান এবং অন্যজন ইয়োহান। ২০১৭ সালে খবর রটছিল, এই দম্পতি বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছেন।

সোহেল খান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম সোহেল খান প্রোডাকসন্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *