“আমার সংস্কৃতিকে অপমান করব না!” ৯ লক্ষ টাকার অর্ডার ছুঁড়ে ফেলে কোপ খেলেন রাগী শেফ

পিৎজায় আনারস (Pineapple on Pizza) দেওয়া উচিত কি না— বিশ্বজুড়ে এই বিতর্ক দীর্ঘদিনের। কেউ এর মিষ্টি-নোনতা স্বাদের ভক্ত, আবার অনেকের মতেই পিৎজায় ফল দেওয়া একপ্রকার অপরাধ! তবে পিৎজার ওপর আনারস নিয়ে এই বিতর্ক এবার একজন পেশাদার শেফের জীবন একেবারে ওলটপালট করে দিল। নিজের ইতালীয় সংস্কৃতির প্রতি সম্মান জানাতে গিয়ে শেষ পর্যন্ত চাকরিই হারাতে হলো তাঁকে।

১. ৯ লক্ষ টাকার অর্ডার ফিরিয়ে বড় বিপদে শেফ

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি জনপ্রিয় রেস্তোরাঁ ‘লা কোস্টা’-তে। সেখানে হেড শেফ হিসেবে কর্মরত ছিলেন ডেভিড টাম্বুরেলা। সম্প্রতি রেস্তোরাঁয় একটি ব্যক্তিগত পার্টির বড় বুকিং আসে। ওই পার্টির গ্রাহকরা তাঁদের মেনুতে বিশেষভাবে হ্যাম ও আনারসযুক্ত পিৎজা রাখার অনুরোধ করেছিলেন।

অর্ডারটি ছোটখাটো ছিল না মোটেও। পুরো অনুষ্ঠানের জন্য অর্ডারটির আর্থিক মূল্য ছিল ১৫,০০০ অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা! কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন শেফ ডেভিড। তাঁর সাফ কথা ছিল, পিৎজায় আনারস ব্যবহার করা তাঁর ইতালীয় রন্ধনশৈলী ও সংস্কৃতির চরম অপমান। ফলে তিনি ওই পিৎজা বানাতে সরাসরি অস্বীকার করেন।

২. চাকরিচ্যুতি এবং আইনি লড়াইয়ে ধাক্কা

গ্রাহকের বড় অঙ্কের অর্ডারে এমন অনড় মনোভাব মেনে নিতে পারেনি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ফলস্বরূপ, অবাধ্যতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে শেফ ডেভিড টাম্বুবেলাকে বরখাস্ত করা হয়। রাগের বশে চাকরি হারালেও হাল ছাড়েননি ওই শেফ। বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতের দারস্থ হন। কিন্তু আইনি লড়াইয়েও তাঁকে বড় ধাক্কা খেতে হয়েছে, যা নিয়ে এখন ফুড ওয়ার্ল্ডে চলছে তুমুল চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *