মুক্তির আগেই ফাঁস রামায়ণের অন্দরমহলের সিক্রেট! কোন জাদুতে বদলে গেল অভিনেত্রীর চরিত্র?

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম মেগা প্রজেক্ট এবং বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ (Ramayana) মুক্তি পেতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামী ৫ নভেম্বর রূপোলি পর্দায় ঝড় তুলতে আসছে নমিত মালহোত্রা প্রযোজিত ও নিতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক সিনেমা। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ কিংবা সানি দেওলের মতো হেভিওয়েট তারকাদের ভিড়ে এই ছবিতে রামের ভাই লক্ষ্মণের স্ত্রী অর্থাৎ উর্মিলার চরিত্রে অভিনয় করে দারুণ চর্চায় রয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া বালানি (Sonia Balani)। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির কাস্টিং নিয়ে এক মজার ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী।

শূর্পণখা হতে চেয়ে চেয়েছিলেন সানিয়া:

এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সোনিয়া জানিয়েছেন, তিনি যখন প্রথম এই প্রজেক্টের জন্য অডিশন দেন, তখন তাঁর ইচ্ছা ছিল রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্র— অর্থাৎ রাবণের বোন শূর্পণখার ভূমিকায় অভিনয় করার। কিন্তু পরিচালক নিতেশ তিওয়ারি তাঁর অডিশন দেখে সম্পূর্ণ অন্য সিদ্ধান্ত নেন। পরিচালক তাঁকে শূর্পণখার বদলে সোজা লক্ষ্মণের স্ত্রী ‘উর্মিলা’র মতো অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য বেছে নেন।

পরিচালকের এই সিদ্ধান্ত নিয়ে অভিনেত্রী বলেন, তিনি মূলত একটি নেতিবাচক বা ডার্ক শেডের চরিত্রে অভিনয় করতে মুখিয়ে ছিলেন, কিন্তু পরিচালক তাঁর মধ্যে উর্মিলার সত্তা দেখতে পেয়েছিলেন।

পরিচালকের ওপর পূর্ণ আস্থা সানিয়ার:

‘দ্য কেরালা স্টোরি’-র মতো ছবিতে খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করার পর দর্শক তাঁকে দেবীপ্রতীম উর্মিলার চরিত্রে কীভাবে গ্রহণ করবেন, এই প্রশ্ন উঠলে সানিয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে পরিচালক নিতেশ তিওয়ারির ওপর তাঁর অন্ধ বিশ্বাস রয়েছে। তাঁর মতে, ছবিটিকে নিয়ে যতই জল্পনা চলুক না কেন, প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পাওয়ার পর দর্শকরা যখন আধুনিক ভিএফএক্স ও উন্নত প্রযুক্তির কাজ দেখবেন, তখন তাঁদের সব সংশোভ কেটে যাবে। দর্শক তখন অভিনেতাদের ছাপিয়ে রাম, সীতা ও উর্মিলার চরিত্রের সঙ্গেই নিজেদের একাত্ম করে ফেলবেন।

সানিয়া আরও জানান, নিতেশ তিওয়ারির এই ‘রামায়ণ’ ছবিটি দুটি পর্বে মুক্তি পাবে, যার দ্বিতীয় পর্বটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালে। আর দুটি পর্ব জুড়েই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উপস্থিত থাকবেন পর্দার উর্মিলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *