‘মোদীজি, আর মিথ্যা বলবেন না!’ সোশাল মিডিয়ায় তোপ দেগে প্রধানমন্ত্রীকে কোন বড় অভিযোগে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবারও সুর চড়ালেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এবার সরাসরি বিদেশি সাহা্য্যে ক্ষমতায় আসা এবং টিকিয়ে রাখার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুলে দেশের রাজনৈতিক পারদ এক ধাক্কায় বাড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ। শুধু অভিযোগ তোলাই নয়, এই বিষয়ে যেকোনো মঞ্চে মুখোমুখি খোলামেলা বিতর্কের (Open Debate) জন্য প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

সোমবার সোশাল মিডিয়ায় একটি কড়া বার্তা পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, “মোদীজি, এই দেশের মানুষের কাছে মিথ্যা বলা বন্ধ করুন। আপনি বিদেশি সহায়তায় প্রধানমন্ত্রী হয়েছেন এবং বিদেশি সাহায্যেই এখনও সেই চেয়ারে বসে আছেন। আপনার জমানায় ভারতের গোটা অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে বিদেশিদের নিয়ন্ত্রণ ও সমর্থনে পরিচালিত হচ্ছে।”

এখানেই থামেননি লোকসভার বিরোধী দলনেতা। সোশাল মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি যোগ করেন, “বিদেশি সোশাল মিডিয়া সংস্থাগুলি সম্পূর্ণভাবে আপনার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে।”

কংগ্রেস নেতা ও রাহুল গান্ধীর এই বিস্ফোরক অভিযোগের পর থেকেই জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গেছে। রাহুলের এই খোলামেলা বিতর্কের আহ্বানের জবাবে শাসকদল বিজেপির পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই চোখ রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *