গরু কিনলেই মিলবে ৪০ হাজার টাকা, সাথে ক্যাশলেস চিকিৎসা! যোগী ক্যাবিনেটের ২২টি সিদ্ধান্তে তোলপাড় ইউপি!

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে ২২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। এই ক্যাবিনেট বৈঠকে পশুপালন, শিক্ষা, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি খাতের একাধিক বড় সিদ্ধান্ত পাশ করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো— পশুপালকদের জন্য গরু পিছু মোটা অংকের অনুদান, শিক্ষকদের জন্য বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ এবং রাজ্যে ৪টি নতুন মেগা লিংক এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত।

পশুপালকদের জন্য ৪০ হাজার টাকা ও ৮৫% বীমা ছাড়
রাজ্যে পশুপালনে জোয়ার আনতে ক্যাবিনেটের অনুমোদন পাওয়া প্রস্তাব অনুযায়ী, প্রতিটি গরুর জন্য সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা বা অনুদান দেওয়া হবে। পাশাপাশি গবাদি পশুর বীমার জন্য মোট খরচের ৮৫ শতাংশ বাবদ ভর্তুকি দেবে সরকার; পশুপালক বা কৃষককে বহন করতে হবে মাত্র ১৫ শতাংশ খরচ।

৪টি নতুন লিংক এক্সপ্রেসওয়ে ও বিশাল অবকাঠামো উন্নয়ন
যোগীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা রাজ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে ৪টি নতুন ‘লিঙ্ক এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের ডেভেলপার নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেছে। এই চারটির মধ্যে রয়েছে—

ফারুখাবাদ লিঙ্ক এক্সপ্রেসওয়ে

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগকারী লিঙ্ক এক্সপ্রেসওয়ে

ঝাঁসি লিঙ্ক এক্সপ্রেসওয়ে

জেওয়ার লিঙ্ক এক্সপ্রেসওয়ে

শিক্ষা কর্মীদের জন্য ক্যাশলেস চিকিৎসার ঐতিহাসিক উপহার
রাজ্যের মাধ্যমিক ও সংস্কৃত বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে ‘ক্যাশলেস’ চিকিৎসা পরিষেবা দেওয়ার ঐতিহাসিক প্রস্তাবে সিলমোহর দিয়েছে ক্যাবিনেট। বেসিক শিক্ষা বিভাগের কর্মচারীরাও এই সুবিধার আওতায় আসবেন।

রোবোটিক্স পার্ক, মেগা টেক্সটাইল ও সাইবার সিকিউরিটি হাব
প্রযুক্তি ও শিল্প ক্ষেত্রে এক অভূতপূর্ব বিপ্লব আনতে চলেছে যোগী সরকার। লখনউ-হারদোইতে ১,০০০ একর জমিতে ‘পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক’ গড়ে তোলার মাস্টির ডেভলপার চয়নের প্রস্তাব মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি রাজ্যে ‘PRAGATI রোবোটিক্স পার্ক’ স্থাপনেও সবুজ সংকেত মিলেছে।

সাইবার নিরাপত্তার দিকটি সুরক্ষিত রাখতে আইআইটি কানপুরের (IIT Kanpur) ‘C3iHub’-এর সহায়তায় একটি সর্বাধুনিক ‘সাইবার সিকিউরিটি অপারেশনস সেন্টার’ তৈরি করবে রাজ্য।

জমি ও আবাসন খাতে একগুচ্ছ বড় সিদ্ধান্ত
মৈনপুরীতে বিনামূল্যে জমি: মৈনপুরী সৈনিক স্কুলের জন্য ৯.৫২৪ হেক্টর জমি নিখরচায় হস্তান্তরের প্রস্তাব অনুমোদন পেয়েছে। ঝাঁসি ও ললিতপুরে গুদামঘর তৈরির জন্যও জমি বরাদ্দের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

হাইকোর্ট আধিকারিকদের জন্য আবাসন: প্রয়াগরাজের দেবঘাট-ঝলওয়ায় এলাহাবাদ হাইকোর্টের আধিকারিকদের জন্য টাইপ-৩ ক্যাটাগরির ৫৩৩টি এবং টাইপ-৪ ক্যাটাগরির ৩১২টি নতুন আবাসন তৈরির আর্থিক প্রস্তাব মঞ্জুর করা হয়েছে।

জলযান বিধি ও অন্যান্য: প্রয়াগরাজে অডিটোরিয়াম ও ওয়ার্কিং উইমেন হোস্টেল তৈরি এবং লখনউ ও বারাণসীতে পয়ঃপ্রণালী ও পানীয় জল সংক্রান্ত ৭টি প্রজেক্টের খরচ অনুমোদন করা হয়েছে। এছাড়াও কার্যকর করা হয়েছে ‘উত্তরপ্রদেশ অন্তর্দেশীয় জলযান নিয়মাবলী-২০২৬’।

সামগ্রিকভাবে, বিশ্বমানের অবকাঠামো তৈরি এবং সর্বস্তরের মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার এই মেগা মাস্টারস্ট্রোকের মাধ্যমে যোগী সরকার এক নতুন উত্তরপ্রদেশের বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *