সুপ্রিম কোর্টে সরকারি চাকরি! বেতন শুরু ৬৭,৭০০ টাকা থেকে, জানুন আবেদনের শেষ তারিখ ও যোগ্যতা

টাইপিং ও শর্টহ্যান্ডের কাজে দক্ষ তরুণ-তরুণীদের জন্য দেশের সর্বোচ্চ আদালতে চাকরির এক সুবর্ণ সুযোগ সামনে এসেছে। খোদ সুপ্রিম কোর্টে ‘কোর্ট মাস্টার (শর্টহ্যান্ড)’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মোট ২০টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের আবেদনপত্র চাওয়া হয়েছে। এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ভাতা সহ ৬৭,৭০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ ৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় বেতন লাভ করবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ ও ওয়েবসাইট

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নোক্ত যোগ্যতা থাকা বাধ্যতামূলক:

  • ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক (Graduate) ডিগ্রি থাকতে হবে।

  • ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০ শব্দ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

  • এছাড়াও কোনো সরকারি বিভাগ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) বা সংবিধিবদ্ধ সংস্থায় প্রাইভেট সেক্রেটারি, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র স্টেনোগ্রাফার পদে অন্তত ৫ বছরের নিয়মিত কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

বয়সের সীমা ও ছাড়

১ অক্টোবর ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী প্রার্থীদের বয়স কমপক্ষে ৩০ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। নিয়মানুযায়ী তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), ওবিসি (Non-Creamy Layer) এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য বয়সে ছাড়ের সংস্থান রয়েছে।

নির্বাচন প্রক্রিয়া

মোট চারটি ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে:

  1. লিখিত পরীক্ষা (১০০ নম্বর): সাধারণ ইংরেজি, সাধারণ জ্ঞান, ভারতীয় সংবিধানের বিচার বিভাগীয় বিধান, সুপ্রিম কোর্টের নিয়মাবলী এবং বেসিক কম্পিউটারের ওপর প্রশ্ন থাকে। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে পাশ করতে হলে অন্তত ৫০ নম্বর পেতেই হবে।

  2. ইংরেজি শর্টহ্যান্ড টেস্ট।

  3. কম্পিউটার টাইপিং টেস্ট।

  4. ইন্টারভিউ।

আবেদন ফি

সাধারণ (General) ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে এসসি (SC), এসটি (ST), ওবিসি (OBC) এবং প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য ফি ৭৫০ টাকা। সমস্ত ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *