সুপ্রিম কোর্টের নোটিশ পেতেই সুর নরম! আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন সঞ্জয় রাউত

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্যকান্তের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া ফৌজদারি আদালত অবমাননার মামলায় শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত। শুক্রবার সুপ্রিম কোর্ট এই মানহানির মামলায় সঞ্জয় রাউত ও প্রবীণ সাংবাদিক নিখিল ওয়াগলেকে কারণ দর্শানোর নোটিশ জারি করার পরপরই এই নাটকীয় মোড় আসে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত স্পষ্ট জানান, সুপ্রিম কোর্টের অবমাননা করার কোনো উদ্দেশ্য তাঁর বা তাঁর দলের ছিল না। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট যদি মনে করে আমি এর বিরুদ্ধে অনুচিত মন্তব্য করেছি, তবে ভারতীয় সংবিধান রক্ষাকারী এই মহান প্রতিষ্ঠানের কাছে ক্ষমা চাওয়ায় আমার কোনো দ্বিধা বা ভুল নেই।”

শুক্রবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জারি করা নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন ওই দুই নেতার বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে এই মামলায় তাঁদের ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *