OMG! সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করায় ইরানি দম্পতির ১০ বছর জেল

ইরানের একটি আদালত রাস্তায় নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় এক দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাদের দুর্নীতি, পতিতাবৃত্তি ও প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান।

ভিডিওটিতে দেখা যায়, ঐ দম্পতি তেহরানের আজাদি (স্বাধীনতা) টাওয়ারে নাচতে দেখা গেছে। পুলিশের হাতে আটক এক নারীর মৃত্যুর পর বিক্ষোভে যুক্ত হতে দেখা যায় এমন ব্যক্তিদের কঠোর শাস্তি দিচ্ছে ইরান কর্তৃপক্ষ। যদিও এই দম্পতির নাচ ইরানে চলমান বিক্ষোভের সঙ্গে যুক্ত নয়।
নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পর ঐ দম্পতিদের গ্রেফতার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তাদের সম্মিলিত ফলোয়ার প্রায় দুই মিলিয়ন। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহসা আমিনি (২২) নামে এক নারীর মৃত্যুর পর ইরান জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানে নারীদের হিজাব ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *