বাজেট ২০২৩ : রেশন সম্পূর্ণ ফ্রি! বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

নতুন বছরের ১ জানুয়ারী থেকে দেশবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দিচ্ছে মোদী সরকার। আজ সাধারণ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন সংসদে জানালেন সেই কথা। তিনি জানিয়েছেন এই পরিষেবা প্রদানের জন্য যা দরকার সব অর্থই খরচ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে। সেই সাথে তিনি জানালেন মোদী সরকারের আগামী লক্ষ হবে দেশের আর্থিক সংস্কার।

প্রসঙ্গত, আজ সংসদে শুরু হয়েছে বাজেট অধিভেষন। আজ কেন্দ্রীয় বাজেট পেশ করছেন কেন্দ্রিয়মন্ত্রী নির্মলা সীতারমোন। ইতিহাস ঘাটলে দেখা যায় স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন দেশের প্র্রথম অর্থমন্ত্রী আরকে শানমুগাম চেট্টি।

উল্লেখ্য ১৯৪৭ -এর ১৫ অগাস্ট থেকে ১৯৪৮ সালের ৩১ মার্চ মাত্র সাড়ে সাত মাসের জন্য তৈরী করা হয়েছিল বাজেট। সেই সময় মোট রাজস্ব সংগ্রহের পরিমান ছিল মাত্র ১৭১.১৫ কোটি টাকা। পাশাপাশি রাজস্ব ঘাটতি ছিল ২০৪ .৫৯ কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *