“ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়”-জানিয়ে দিলো ব্রিটেন

রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে পশ্চিমা দেশগুলোর কাছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান চেয়েছে ইউক্রেন। তাদের এ আবদার আগেই ‘না’ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবার যুদ্ধ বিমান প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যুক্তরাজ্য।

ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দফতরের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়।

এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চালানো শিখতেই কয়েক মাস সময় চলে যায়। তাই আমরা মনে করি এখনই ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত হবে না।

তবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ব্রিটেন তার সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন সুনাকের দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *