জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক! কেরল বিধানসভায় আসছে বড় প্রস্তাব

এসআইআর (SIR) বিতর্ককে হাতিয়ার করে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবার সুর আরও চড়াল বিরোধীরা। শুধু রাজধানী দিল্লি নয়, এই আন্দোলনকে গোটা দেশে ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। দলের পরিকল্পনা অনুযায়ী, আজ কেরল বিধানসভায় জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়ে একটি বিশেষ প্রস্তাব পাশ করতে চলেছে কংগ্রেস সরকার।

সূত্রের খবর, রাজ্যের মূল বিরোধী দল এলডিএফ (LDF)-ও এই প্রস্তাবে সমর্থন জানাবে। কেরলের পাশাপাশি কর্নাটক, তেলঙ্গানা এবং হিমাচল প্রদেশের মতো কংগ্রেসশাসিত রাজ্যগুলির বিধানসভাতেও একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এমনকি তামিলনাড়ুর মতো রাজ্যেও সহযোগীদের নিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চাইছে দলটি।

কংগ্রেসের এই প্রস্তাবনায় শুধু নির্বাচন কমিশনারের অপসারণই নয়, বরং তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনের কমিটি পুনর্গঠনের জোরালো দাবিও রাখা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে এসআইআর-এর বিরুদ্ধে কেরল বিধানসভায় আনা এলডিএফ সরকারের প্রস্তাবকে কংগ্রেস সমর্থন করেছিল, আর এবার সেই পথেই কেন্দ্রের ওপর যৌথভাবে রাজনৈতিক চাপ তৈরি করতে চলেছে বিরোধীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *