জনজীবন স্তব্ধ করে আন্দোলন নয়, দিল্লির উত্তপ্ত পরিস্থিতির মাঝে বড় নির্দেশ শীর্ষ আদালতের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (CJP) আগামীকালের দিল্লি চলো বিক্ষোভের আগে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রাজনৈতিক বিক্ষোভের জেরে দিল্লির সাধারণ মানুষের জনজীবন ও গণপরিবহণ ব্যবস্থা কোনোভাবেই স্তব্ধ করে দেওয়া যাবে না। বিক্ষোভের দিনও ট্রেন এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখতে হবে।

শনিবারের এই আন্দোলন ঠেকাতে ইতিমধ্যেই গোটা দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে প্রশাসন। দিল্লিগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং নিরাপত্তা ও জনবহুল পরিস্থিতি সামাল দিতে ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের এই নজিরবিহীন কড়াকড়ির মধ্যেই বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ কড়া সুরে নির্দেশ দিয়েছে যে, আন্দোলন বা বিক্ষোভ দেখানোর অধিকার থাকলেও তার জেরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বা গণপরিবহণ ব্যবস্থা পুরোপুরি অচল করা যাবে না।

রাজনৈতিক মহলের মতে, সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপে একদিকে যেমন সাধারণ commuters-রা কিছুটা স্বস্তি পাবেন, অন্যদিকে প্রশাসনের ওপরও বিক্ষোভ সামাল দেওয়ার পাশাপাশি পরিষেবা সচল রাখার বাড়তি দায়িত্ব এসে পড়ল। এখন দেখার, শনিবারের এই হাই-ভোল্টেজ রাজনৈতিক বিক্ষোভ সামাল দিতে প্রশাসন শেষ পর্যন্ত কী রূপরেখা নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *