যেভাবে ইঁদুর বাঁচাল ৫ মানুষের প্রাণ বাড়ির সমস্ত লোকের প্রাণ!

কথায় আছে ‘রাখে হরি, মারে কে!’ এবার ঠিকই এই সত্য প্রমাণিত হলো রাজস্থানের (Rajasthan) একটি ঘটনায়। সেখানে একটি ইঁদুরের দৌলতেই প্রাণ বাঁচল একই পরিবারের পাঁচ সদস্যের। প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে।
খবর জানিয়েছে বাংলা হান্ট।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজস্থানের ধোলপুর জেলার সিক্রোদা গ্রামের একটি বাড়িতে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। কিন্তু, সেই সময়েই হঠাৎই একটি ইঁদুরের লাফালাফিতে ঘুম ভেঙে যায় অনেকের। এমনকি, ঘুম ভাঙতেই একটি অদ্ভুত ঘটনা দেখতে পান সবাই। বাড়ির বাইরে এসে তারা দেখলেন, বাড়িটির একটি অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। অর্থাৎ, সঠিক সময়ে সদস্যরা বাড়ি থেকে না বেরোলেই বড়সড় বিপদ ঘটে যেত।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার কয়েক মিনিট আগে হঠাৎ শব্দ শুনে বাড়ির সদস্য জয়প্রকাশ, নিহাল সিং, ইন্দিরা, ববিতা এবং ঘরে ঘুমিয়ে থাকা আত্মীয় নাথিলাল পুরাইনি দৌঁড়ে বেরিয়ে আসেন। এরপর বাড়িটি ভেঙে পড়ে।

বাড়ির প্রধান সদস্য জয়প্রকাশ গণমাধ্যমকে জানান, তার পরিবারের সদস্যরা ও বাড়িতে আসা আত্মীয়রা বিভিন্ন ঘরে ঘুমচ্ছিলেন। তখন হঠাৎ একটি ইঁদুর লাফ দিয়ে তার উপর পড়ে। যার ফলে তিনি পুরোপুরি জেগে ওঠেন। ঠিক সেই মুহূর্তে, তিনি কিছু আওয়াজ পান। এমতাবস্থায়, বিপদের আঁচ পেয়েই তিনি তার পরিবার এবং আত্মীয়দের ঘুম থেকে জাগিয়ে বাইরে পাঠিয়ে দেন। পাশাপাশি, ঘরের উঠোনে বাঁধা অবস্থায় থাকা গবাদি পশুগুলিকেও খুলে দেওয়া হয়। এরপর মুহূর্তের মধ্যেই বাড়ির পেছনের অংশ ভেঙে পড়ে।

জয়প্রকাশ আরো জানান যে ইঁদুরটি তাঁদের কাছে রীতিমতো ‘দেবদূত’ ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *