আইপিএলে ভরাডুবি! বড় শাস্তির মুখে পড়ে কোচিং স্টাফে বিরাট রদবদল আনল প্রীতি জিন্টার দল?

আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুমে দুর্দান্ত সূচনা করেও শেষরক্ষা করতে পারেনি পাঞ্জাব কিংস (Punjab Kings)। টুর্নামেন্টের প্রথমার্ধে টানা অপরাজিত থেকে দীর্ঘদিন পয়েন্ট তালিকার শীর্ষে রাজত্ব করলেও, শ্রেয়াস আইয়ারের দল দ্বিতীয়ার্ধে মারাত্মকভাবে ছন্দ হারায়। ফলস্বরূপ, প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকেই অভিযান শেষ করতে হয় দলটিকে।

এই চরম ব্যর্থতার পরেই আগামী মরসুমের জন্য কোমর বেঁধে নামল ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট। দলের কোচিং স্টাফে বড়সড় রদবদলের ঘোষণা করেছে পাঞ্জাব কিংস। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ফাস্ট-বোলিং কোচ জেমস হোপস (James Hopes) এবং ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিন (Brad Haddin)—দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। জানা গেছে, অস্ট্রেলীয় ক্রিকেটে সিনিয়র দায়িত্ব নেওয়ার কারণেই তাঁরা ফ্র্যাঞ্চাইজি ছাড়ছেন।

এর আগে স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও ভারতীয় পুরুষ দলের সঙ্গে যুক্ত হওয়ার কারণে দল ছেড়েছিলেন। ফলে রিকি পন্টিংয়ের কোচিং প্যানেল এখন অনেকটাই ফাঁকা। আসন্ন আইপিএল মরসুমের আগে নতুন করে পুরো সাপোর্ট স্টাফ বা কোচিং ইউনিট গড়ে তোলার বড় চ্যালেঞ্জ এখন পাঞ্জাব কিংস ম্যানেজমেন্টের সামনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *