মহাগুরুর মহা কামব্যাক! বাংলার রাজনীতিতে সরাসরি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

রাজ্য রাজনীতিতে বিরাট মাস্টারস্ট্রোক! ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় বাংলার সংস্কৃতি উপদেষ্টা পদে নিযুক্ত হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী

বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর মোড়। বিশিষ্ট অভিনেতা তথা পদ্মভূষণপ্রাপ্ত মহাগুরু মিঠুন চক্রবর্তীকে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হলো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি এবার থেকে রাজ্য সরকারের সংস্কৃতি ও তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাঁর এই পদের জন্য তাকে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন পরিস্থিতির প্রেক্ষাপটে মিঠুন চক্রবর্তীর এই নিয়োগকে অত্যন্ত দূরদর্শী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকার পাশাপাশি রাজ্য ও জাতীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবার বাংলার সাংস্কৃতিক নীতি নির্ধারণ এবং এর রূপায়ণে নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে। মহাগুরুর এই নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও বিনোদন মহলে চরম উত্তাপ ও জল্পনা শুরু হয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *