সিঁড়ি উঠলেই কি বুক ধড়ফড় আর শ্বাসকষ্ট হয়? সাধারণ গ্যাস্ট্রিক ভেবে বড় বিপদ ডেকে আনছেন না তো!

সিঁড়ি উঠতেই ফুরিয়ে আসছে শ্বাস? বুকে ব্যথা ও ক্লান্তিকে গ্যাস ভেবে ভুল করলেই ঘটতে পারে বড় বিপদ

পলিউশন, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে বর্তমান প্রজন্মের একটা বড় অংশ হৃদরোগের সমস্যায় ভুগছেন। সামান্য হাঁটাচলা করলেই বুক ধড়ফড় করা, সিড়ি দিয়ে ওপরে উঠলে শ্বাসকষ্ট হওয়া কিংবা সামান্য পরিশ্রমে অতিরিক্ত ক্লান্তি অনুভূত হওয়া— এই লক্ষণগুলোকে অনেকেই নিছক গ্যাস বা বার্ধক্যের ছাপ বলে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের মতে, এই সাধারণ উপসর্গগুলোই হতে পারে হার্টের মূল ধমনীতে মারাত্মক ব্লকেজের স্পষ্ট সংকেত।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, আমাদের হৃৎপিণ্ড সচল রাখতে অবিরাম রক্ত ও অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু কোয়নারি ধমনীতে যখন অতিরিক্ত কোলেস্টেরল বা ক্ষতিকর পদার্থ জমা হয়ে রক্ত চলাচলের রাস্তা সংকুচিত করে তোলে, তখন হার্টের পেশীগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না। এর ফলে হতে পারে প্রাণঘাতী হার্ট অ্যাটাক। বিশেষ করে ‘লেফট মেইন করোনারি আর্টারি’-তে যদি ব্লকেজ ধরা পড়ে, তবে তা অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর বলে গণ্য করা হয়।

অনেক সময় হার্টের সমস্যার উপসর্গ হিসেবে বুকে তীব্র ব্যথার পরিবর্তে শুধুমাত্র অতিরিক্ত ক্লান্তি, পিঠে বা কাঁধে অস্বস্তি এবং সিঁড়ি ভাঙার সময় বা দ্রুত হাঁটার সময় শ্বাসকষ্ট দেখা দিতে পারে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, এই ধরনের সমস্যা নিয়মিত দেখা দিলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যাঞ্জিওগ্রাফি বা প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করানো উচিত। সঠিক সময়ে সচেতনতা এবং লাইফস্টাইলে পরিবর্তন এনেই এই বড় বিপদ এড়ানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *