বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! অবলুপ্ত হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন, শিক্ষক নিয়োগ নিয়ে এল বিরাট আপডেট

বড় ধাক্কা শিক্ষামহলে! অবলুপ্ত হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সমস্ত শিক্ষক নিয়োগ করবে এসএসসি

রাজ্যর শিক্ষাব্যবস্থায় বড়সড় প্রশাসনিক রদবদলের পথে হাঁটল রাজ্য সরকার। দীর্ঘদিনের চর্চার পর এবার অবলুপ্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন (West Bengal Madrasah Service Commission)। এর ফলে এতদিন ধরে মাদ্রাসাগুলির জন্য আলাদাভাবে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলে আসছিল, তাতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাজ্যের সাধারণ স্কুলগুলির পাশাপাশি মাদ্রাসার সমস্ত শিক্ষক নিয়োগের দায়িত্বও সঁপে দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির (SSC) ওপর।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং পুরো সিস্টেমটিকে একটি একক কাঠামোর মধ্যে নিয়ে আসতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে আলাদা পরীক্ষা ও প্যানেল মারফত শিক্ষক নিয়োগ হতো। তবে নতুন নিয়মের ফলে সমস্ত স্তরের শিক্ষক নিয়োগ এবার থেকে একটিমাত্র কেন্দ্রীয় সংস্থার মাধ্যমেই পরিচালিত হবে বলে মনে করা হচ্ছে।

শিক্ষামহলের একাংশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, হঠাৎ কেন এই কমিশন অবলুপ্ত করার পথে হাঁটল রাজ্য, তা নিয়ে নানাবিধ জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা এই বিষয়ে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও, সরকারের দাবি এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি গতি ও শৃঙ্খলা আসবে। আসন্ন দিনে এই পরিবর্তনের কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *