হঠাৎ স্থগিত বিপিএসসি ৭২তম প্রিলিমস পরীক্ষা! চরম অনিশ্চয়তায় লক্ষাধিক পরীক্ষার্থী, কবে প্রকাশ পাবে নতুন সূচি?

বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC)-এর ৭২তম সম্মিলিত প্রিলিমিনারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন লাখ লাখ প্রার্থীর জন্য সামনে এল এক বড় ধাক্কা। কমিশন আগামী ২৫শে অক্টোবর নির্ধারিত প্রিলিমিনারি পরীক্ষাটি আবারও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে, এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের এখন আরও দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হতে হচ্ছে। কমিশন এখনও পর্যন্ত পরীক্ষার কোনো নতুন তারিখ ঘোষণা করেনি। তাই পরবর্তী সমস্ত আপডেট ও নির্দেশিকার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের দিকেই নজর রাখতে বলা হয়েছে।
দ্বিতীয়বারের মতো পেছাল পরীক্ষার সময়সূচি
জানা গেছে, এই নিয়ে দ্বিতীয়বার বিপিএসসি ৭২তম প্রিলিমস পরীক্ষার সূচিতে বদল আনা হলো। এর আগে কমিশন প্রথমে ২৬শে জুলাই পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে সেই সময়সূচি সংশোধন করে ২৫শে অক্টোবর ধার্য করা হয়। কিন্তু এখন সেই নির্ধারিত তারিখ থেকেও পরীক্ষা বাতিল করা হলো। বারবার পরীক্ষার তারিখ পরিবর্তিত হওয়ায় বিপাকে পড়েছেন প্রার্থীরা। সঠিক কোন কারণে এই স্থগিতাদেশ এল, সে বিষয়েও কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
অফিশিয়াল বিজ্ঞপ্তির ওপর ভরসা রাখার পরামর্শ
পরীক্ষার তারিখ ঘন ঘন বদল হওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাপক প্রভাব পড়ছে। নতুন তারিখ দ্রুত ঘোষণা করা না হলে পডুয়ারা তাদের শেষ মুহূর্তের রিভিশন ও রুটিন ঠিকমতো সাজিয়ে উঠতে পারছেন না। এমতাবস্থায় কমিশনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, প্রার্থীরা যেন কোনো রকম বিভ্রান্তিকর বা যাচাই না করা তথ্যের ওপর ভরসা না রেখে শুধুমাত্র বিপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির ওপরই নজর রাখেন। নতুন পরীক্ষার তারিখ ঘোষণা মাত্রই তা অফিশিয়াল পোর্টাল জানিয়ে দেওয়া হবে।