পুজোয় প্যান্ডেল প্যান্ডেলে ঘোরা কি বৃষ্টিতে ভেস্তে যাবে? অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের!

দুর্গাপুজোর দিনগণনা শুরু হয়ে গিয়েছে। আর ঠিক এই সময়টায় আকাশ মেঘলা থাকলেই বাঙালির কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। তবে দেবীপক্ষের সূচনার ঠিক আগেই রাজ্যবাসীর জন্য এক স্বস্তিদায়ক খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার আগের দিন থেকেই রাজ্যে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বেশ খানিকটা কমে আসবে।

উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মহালয়ার আবহাওয়ায় উন্নতির ইঙ্গিত থাকলেও, তার আগে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কিছুটা দুর্যোগের মেঘ বজায় থাকবে। ৭ অক্টোবর উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

পাহাড়ের পাশাপাশি ওই দিনেই উত্তরবঙ্গের মালদহ ও সংলগ্ন এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টিপ্রেমী কিংবা পুজোপ্রেমী—সবার নজরই এখন ৮ ও ৯ অক্টোবরের দিকে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মহালয়ার আগের দিন থেকেই মূলত রাজ্যজুড়ে বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে। ৯ অক্টোবর (মহালয়া) নাগাদ বৃষ্টির জন্য রাজ্যে ভারী কোনো সতর্কতা জারি করা হয়নি।

ফলে কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি—সব ক্ষেত্রেই আর বৃষ্টির বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা বেশ কম। মহালয়ার সকালেই রোদেলা আবহাওয়ায় দেবীপক্ষকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে বাংলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *