রণবীরের ‘রামায়ণ’ সেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! ভস্মীভূত কোটি কোটি টাকার সেট, বড় বিপাকে নির্মাতারা?

বলিউডের অন্যতম মোস্ট অ্যাটিভেটেড এবং মেগা বাজেট প্রজেক্ট নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ (Ramayana)। রণবীর কাপুর অভিনীত এই ছবির শুটিং সেটেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। শুধু রামায়ণই নয়, একই সঙ্গে আরও কয়েকটি জনপ্রিয় রিয়েলিটি শো ও প্রজেক্টের সেটেও বিধ্বংসী আগুন লাগার ঘটনায় গোটা বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রণবীর অভিনীত মেগা বাজেট ছবি ‘রামায়ণ’-এর সেট ছাড়াও এই অগ্নিকাণ্ডের গ্রাসে চলে এসেছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘এমটিভি হাসল’ (MTV Hustle) এবং ‘পতি পত্নী ঔর পঙ্গা ২’-এর বিশাল সেটগুলি। হঠাৎ করেই এই স্টুডিও চত্বরে আগুন কীভাবে লাগল, তা নিয়ে শুরু হয়েছে জোরদার তদন্ত।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, পুড়ে ছাই হয়ে গেছে কোটি কোটি টাকার সেট ও শুটিং সরঞ্জাম। ভাগ্যবশত বড় কোনো প্রাণহানির খবর না মিললেও, এই আকস্মিক দুর্ঘটনায় ছবি ও শো-গুলির শুটিংয়ের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেগা বাজেটের এই সেটগুলির ক্ষয়ক্ষতির জেরে নির্মাতারা এখন মারাত্মক বিপাকে পড়েছেন বলেই মনে করছে বলিপাড়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *