OMG! পেঁয়াজের দাম আকাশচুম্বি, তাই পেঁয়াজেই সাজলেন ফিলিপাইনের কনে

ফিলিপাইনে পেঁয়াজের দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় রীতিমত বিলাসী পণ্যে পরিণত হয়েছে এটি। দেশটির দৈনিক ন্যূনতম মজুরির চেয়েও বর্তমানে বেশি দাম পেঁয়াজের।

এক ব্যবসায়ী সংবাদমাধ্যম বিবিসি’কে বলেছেন, ‌‌‌‌‘কোনো পেঁয়াজ জমা নেই। সব রেস্তোরাঁতেই পেঁয়াজ সঙ্কট। সবজায়গাতেই একই দৃশ্য।’

কর্তৃপক্ষের দেওয়া হিসাব মতে গত মাসে ফিলিপাইনে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০০ পেসোতে। বাংলাদেশি টাকায় যা ১ হাজার ৩৫৮ টাকা।

যদিও চলতি মাসে সেই দাম কিছুটা কমেছে। তারপরও এখনো পেঁয়াজ আছে বিলাসি পণ্যের তালিকাতেই।

এক পিৎজা বিক্রেতা জানিয়েছেন, আগে তিনি ৩ কেজি পেঁয়াজ কিনতেন আর বর্তমানে দামে কুলাচ্ছে না। তাই মাত্র আধা কেজি পেঁয়াজ কিনেই তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

পেঁয়াজের এই দাম বৃদ্ধিতে এক বিয়ের কনে পেঁয়াজকেই বানিয়েছেন তার অঙ্গসজ্জার অনুসঙ্গ। ওই কনের দাবি, বিয়ের সাজে ফুল ব্যবহার করলে তা ফেলে দিতে হবে আর পেঁয়াজ তো পরেও ব্যবহার করা যাবে। এতে সাজ ও খরচ দুই কমবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *