আইসিসির প্ল্যান ফ্লপ! বিসিসিআইয়ের সামনে একপ্রকার নতজানু হয়ে নতুন টুর্নামেন্ট বাতিল করতে বাধ্য হলো বিশ্ব ক্রিকেট বোর্ড

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) বড়সড় পরিকল্পনা এক প্রকার ভেস্তে দিল বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলো। ২০৩১ সাল পর্যন্ত নতুন কোনো বহুমুখী বা মাল্টিলেটারেল টুর্নামেন্ট আয়োজনের আইসিসির প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে প্রভাবশালী ‘বিগ থ্রি’ অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI), ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)।

ক্রিকেট কূটনীতির অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচি এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখতেই আইসিসির এই নতুন টুর্নামেন্ট চালুর পরিকল্পনাকে তীব্র বিরোধিতা করে এই তিন শক্তিশালী বোর্ড। তাদের জোরালো আপত্তির মুখেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় আইসিসি। বিশ্ব ক্রিকেট প্রশাসনের ওপর যে ভারতীয় বোর্ড সহ এই দেশগুলির প্রভাব কতটা গভীর, তা এই ঘটনার মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়ে গেল।

বিশেষজ্ঞদের মতে, আইসিসি এবং শক্তিশালী বোর্ডগুলির এই ক্ষমতার লড়াইয়ের জেরে আগামী দিনে বিশ্ব ক্রিকেটের আর্থিক ও কাঠামোগত রূপরেখায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *