দিল্লিতে বড় বিপত্তি! নতুন রুট খুলতেই থমকে গেল শহর, কোন রাস্তাগুলি এড়িয়ে চলার কড়া নির্দেশ দিল পুলিশ?

নতুন এলইভেটেড করিডর চালু হওয়ার আনন্দ নিমেষেই রূপ নিল ভোগান্তিতে! রাজধানী দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রুট বারাপুলা (Barapullah) এবং রিং রোড এলাকায় তীব্র যানজটের জেরে চরম ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ ও দৈনিক যাত্রীরা। রাস্তার বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ লম্বালম্বি সারির ফলে কার্যত থমকে গেছে শহরের গতি।
পরিস্থিতি সামাল দিতে এবং সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে নড়েচড়ে বসেছে দিল্লি ট্রাফিক পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি ট্রাফিক অ্যাডভাইজরি জারি করে চালকদের নির্দিষ্ট রুটগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সরাই কালে খাঁ থেকে আশ্রম চৌক সংলগ্ন রিং রোড এলাকায় গাড়ির অতিরিক্ত চাপের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
যানজট এড়াতে ট্রাফিক পুলিশের তরফ থেকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। চরম এই যানজট পরিস্থিতি থেকে রেহাই পেতে অফিসযাত্রীদের আগে থেকেই পরিকল্পনা করে বের হওয়ার আর্জি জানানো হয়েছে।