ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ভারতীয় ডিফেন্ডারের! আত্মবিশ্বাসী আনোয়ারের কোন মন্ত্রে কাঁপছে দল?

ভারতীয় ফুটবল দলের রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা এবং এই সময়ের অন্যতম ধারাবাহিক ডিফেন্ডার আনোয়ার আলি। খালিদ জামিলের গড়া রক্ষণভাগের প্রধান স্তম্ভ তিনি মাঠে থাকা মানেই যেন বাকিদের মনে কিছুটা বাড়তি স্বস্তি। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াইয়ে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী ও চাঙ্গা দেখাচ্ছে এই ভারতীয় ডিফেন্ডারকে। পানামার বিরুদ্ধে গত ম্যাচে ১-1 গোলে ড্র করে ভারতীয় দল ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নিয়েছিল, তবে সেই সাফল্য বা অতীত পারফরম্যান্স ভুলে এখন সম্পূর্ণ ফোকাস ব্রাজিল ম্যাচে রাখতে চান আনোয়ার।
পরিকল্পনা বদল ও ব্রাজিলের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি
ব্রাজিল ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে খোলামেলা মেজাজে আনোয়ার বলেন যে, গত ম্যাচের ভালো দিকগুলো মাথায় রেখেই তাদের এখন সম্পূর্ণ নজর আগামীকালের এই বিগ ম্যাচের দিকে দিতে হবে এবং নিজেদের একশো শতাংশ উজাড় করে দিতে হবে। পানামা এবং ব্রাজিলের খেলার কৌশল ও ধরণ সম্পূর্ণ আলাদা, তাই কোচের স্ট্র্যাটেজি মেনেই মাঠে নামতে হবে। গত ম্যাচে কী ভুল হয়েছে, তা শুধরে নিয়ে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার জন্য দল যে সম্পূর্ণ প্রস্তুত, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
ম্যাচের চাপ প্রসঙ্গে আনোয়ার স্বীকার করেছেন যে এত বড় দলের বিপক্ষে খেললে মানসিক চাপ থাকা স্বাভাবিক, তবে সেই চাপকে মাথায় না রেখে অতিরিক্ত ক্যাজুয়াল না হয়ে ঠান্ডা মাথায় নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে চান তাঁরা। ব্রাজিলের খেলার ধরন সম্পর্কে পুরো দলই অবগত রয়েছে বলে মাঠে শান্ত থেকে সেরাটা দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে সুযোগ পেলে দলের হয়ে গোল করার ব্যাপারেও নিজের আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন আনোয়ার। খাদের জামিলের দলের এই ডিফেন্ডার ওয়াদা করেছেন যে, পরিকল্পনা মেনে মাঠে নেমে দল নিজের সেরাটা দিয়ে লড়বে।