ফ্লাইওভার থেকে টাকা ছুড়লেন যুবক, কুড়োতে গিয়ে লোকজনের হুড়োহুড়ি

হঠাৎ ফ্লাইওভার থেকে উড়ে এসে পড়তে শুরু করল টাকা! একবার, দুইবার নয়, বেশ কয়েকবার। মুহূর্তেই শুরু হয়ে গেল হুড়োহুড়ি। উড়ে আসা টাকাগুলো সংগ্রহ করতে ছুটলেন অনেকেই। হঠাৎ এভাবে এক যুবকের টাকা ওড়ানো দেখে বিস্মিত সবাই। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি ভারতের বেঙ্গালুরুর কর্ণাটকে ঘটেছে এ ঘটনা।

ঘটনাটির একটি ভিডিওটিতে দেখা গেছে, কোর্ট ও ট্রাউজার পরিহিত এক যুবক গলায় ওয়াল ক্লক ঝুলিয়ে ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে ক্রমাগত ছুড়ে দিচ্ছেন ফ্লাইওভার থেকে। ফ্লাইওভারের নিচে থাকা মানুষজনের মধ্যে উড়ে আসা টাকাগুলো সংগ্রহের হিড়িক লেগেছে। এমনকি ফ্লাইওভারের ওপরে থাকা কিছু মানুষের সে টাকাগুলো সংগ্রহ করারও আগ্রহ প্রকাশ পেয়েছে।

জানা যায়, সে যুবকের ছোড়া নোটগুলো ১০ টাকার ছিল। ভারতে নোটবাতিলের আগেই সেগুলো তিনি ছুড়েছেন বলেও দাবি অনেকের। সব মিলিয়ে খুব বেশি টাকা তিনি ছোড়েননি বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে টাকা ছোড়ার পর পরই দ্রুত সে স্থান থেকে সটকে পড়েন সে যুবক। এভাবে টাকা ছড়ানোর জেরে তার খোঁজ করছেন পুলিশ।

ভিডিওটি দেখুন…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *