BigNews: অবশেষে DA বেড়ে হলো ২০ শতাংশ, বড় ঘোষণা করলো রাজ্য সরকার

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলো তেলেঙ্গানা সরকার। সরকার সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন প্রদান করেছে। রাজ্যের কেসিয়ার সরকার একটি আদেশনামা জারি করে জানিয়েছে যে সরকারি কর্মীদের জন্য ২.৭৩ শতাংশ DA বৃদ্ধির অনুমোদন করা হয়েছে।

আর এই কারণে এইমুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের দা বৃদ্ধি পেয়ে পার করেছে ২০ শতাংশের গন্ডি। এর আগে তেলেঙ্গানার সরকারি কর্মচারিদের DA -র হার ছিল ১৭.২৯ শতাংশ। আর এখন তা বেড়ে হয়েছে ২০.০২ শতাংশ।

প্রসঙ্গত, বাংলাতে দীর্ঘদিন ধরে ঝুলে আছে DA সংক্রান্ত সিদ্ধান্ত। সরকারি কর্মীরা তাদের দাবি আদায়ের জন্য আদালতে করেছে মামলা। সেই মামলা এখন চলছে সুপ্রিমকোর্টে। ফের সুপ্র্রেমকোর্টে হবে DA মামলার শুনানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *