‘ছেলে-মেয়ের সামনে এ নিয়ে রাখঢাক নয়!’ মাতৃত্বের কড়া পাঠ দিয়ে কোন বড় বার্তা দিলেন অভিনেত্রী?

পুত্র হোক বা কন্যা সন্তান—সন্তানকে কেবল বড় করে তোলা নয়, তাদের একজন সঠিক ও সচেতন মানুষ হিসেবে গড়ে তোলাই বাবা-মায়ের সবচেয়ে বড় দায়িত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সন্তানের লালনপালন নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কিছু বিষয় তুলে ধরেছেন, যা নিয়ে আজও সমাজের বহু পরিবারে একধরণের অস্বস্তি বা রাখঢাক কাজ করে।

দিয়া মির্জার ছেলের বয়স এখন পাঁচ বছর। নাম অভ্যান। অভিনেত্রীর বিশ্বাস, শিশুদের সঠিক মানসিকতা এবং সমতার পাঠ দেওয়ার পাশাপাশি তাদের শরীর, যৌনতা এবং ব্যক্তিগত অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে খোলামেলা কথা বলার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি। বর্তমানের সংবেদনশীল সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সচেতনতা তৈরি না করলে বড় হয়ে বিপদের আশঙ্কা থেকে যায়, এমনটাই মনে করেন তারকা মা। তাঁর এই সাহসী ও আধুনিক চিন্তা নিয়ে এখন চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *