BigNews: বাংলায় ইতিহাস তৈরী করলো সোনার দাম, ভেনমগে গেলো সব রেকর্ড

আজ কলকাতায় সর্বকালের রেকর্ড ভেঙে দিলো সোনার দাম। ওয়েস্টবেঙ্গল বুলিয়ান মার্চেন্ট এন্ড জুয়েলার্স এসোসিয়েশন -এর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম ৫৮ হাজার টাকা স্পর্শ করেছে।

১১ দিন আগেই ৫৭ হাজার টাকায় সোনা কিনেছিলেন সাধারণ মানুষ। আর ১০ দিনের মধ্যেই সেই সোনার দাম বৃদ্ধি পেলো ১০০০ টাকা। এর আগেই চলতি বছরের ১৩ জানুয়ারী ৫৭ হাজার টাকা ছিল সোনার দাম।

প্রসঙ্গত, অতিসম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম খানিকটা কমলেও চলতি ২০২৩ সালেই তা রেকর্ড ছোঁবে বলে মনে করছেন আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগ বিশ্লেষকরা। অন্তত যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ সংক্রান্ত রোজেনবার্গ রিসার্চ তেমনই মনে করে।

স্বর্ণ-রৌপ্য ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরের বাজার ব্যবস্থা বিশ্লেষণকারী সংবাদমাধ্যম কিটকো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা ও শীর্ষ অর্থনীতিবিদ ডেভিড রোজেনবার্গ।

কিটকো নিউজকে ডেভিড বলেন, ‘স্বর্ণের দাম বৃদ্ধির মূল কারণ হলো ডলারের মূল্য বৃদ্ধি। আমার পর্যবেক্ষণ বলছে, চলতি বছর ডলার এবং স্বর্ণ— দু’টোর মূল্যই রেকর্ড পর্যায়ে পৌঁছাবে। কারণ যেসব কারণে গত বছর থেকে ডলারের দাম বাড়ছে, সেসবের জের চলতি বছরই শেষ হয়ে যাবে— এমন হওয়া প্রায় অসম্ভব।’

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা আট মাসেরও বেশি সময় পর চলতি সপ্তাহের সোমবার আন্তর্জাতিক বাজারে খানিকটা কমেছে স্বর্ণের দাম। এ দিন বিশ্ববাজারে প্রতি আউন্স (এক আউন্স=২৮ দশমিক ৩৫ গ্রাম) দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৯০৪ ডলার ৮৭ সেন্ট; আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৯০৯ ডলার ৯০ সেন্ট।

স্বর্ণের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের মাঝামাঝি থেকে লাগামহীনভাবে ডলারের মূল্যমান বৃদ্ধির প্রভাব পড়েছিল স্বর্ণের বাজারেও। ফলে মহামূল্যবান ও আকর্ষণীয় এই ধাতুটির দামও ছিল চড়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *