OMG! নদীতে ভেসে উঠল একই পরিবারের ৭ জনের দেহ, চাঞ্চল্য এলাকায়

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার ভীমা নদী থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই পরিবারের সদস্য বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, গত ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে নদী থেকে ৪টি মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ওই নদী থেকে আরও ৩টি মরদেহ উদ্ধার করেছে ডুবুরি। ওই পরিবারের ৭ জনের মধ্যে ৩ জন শিশুও রয়েছে।

পুনে গ্রামীণ পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই অনুমান করছেন। যদিও দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তও শুরু হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার নদীর ধারে আসা কয়েকজন ব্যক্তি প্রথমে দেখতে পান ভেসে ওঠা লাশ। তারপর সেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় করে অনেক বাসিন্দা ,তারপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসেও উদ্ধার করে সেই লাশ। তারপর শুরু হয় ওই মৃত্যু ঘিরে তদন্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *