কেন বাড়ছে সোনার বাজার? সোনা কেনার পরিকল্পনা থাকলে আজকের নতুন দাম না দেখলে পস্তাবেন!

দুর্গাপুজোর মরশুম মানেই সোনা কেনার ধুম। কিন্তু সোনাপ্রেমীদের জন্য কিছুটা হতাশার খবর নিয়ে এল অক্টোবরের শুরুটা। পুজোর ঠিক আগে ফের একপ্রস্থ বেড়ে গেল সোনা ও রুপোর দাম। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬-এ খুচরা বাজারে সব ধরনের সোনার দামই ঊর্ধ্বমুখী।

কোন মানের সোনার দাম কত হল?

  • ২২ ক্যারেট সোনা: গত ২৯ সেপ্টেম্বর যে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ১৩,৯১০ টাকা, ১ অক্টোবর তা বেড়ে দাঁড়িয়েছে ১৪,০১০ টাকায়। অর্থাৎ দু’দিনের ব্যবধানে প্রতি গ্রামে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

  • ফাইন গোল্ড (৯৯৫): এই মানের সোনার দাম প্রতি গ্রামে ১০৫ টাকা বেড়ে হয়েছে ১৪,৭৪৬ টাকা, যা আগে ছিল ১৪,৬৪১ টাকা।

  • ১৮ ক্যারেট সোনা: মাঝারি বাজেটের ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৮০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১,৫০০ টাকায়।

  • সোনার বাইং রেট: ২২ ক্যারেট সোনা বিক্রি করতে গেলে গ্রাহকরা এখন প্রতি গ্রামে পাবেন ১৩,৪১৮ টাকা।

উর্ধ্বমুখী রুপোর বাজারও

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি সিলভার বারের দাম একলাফে ৭৮৪ টাকা বেড়ে ২,২৪,৩৬৮ টাকায় পৌঁছেছে, যা আগের সেশনে ছিল ২,২৩,৫৮৪ টাকা। পুজোর মুখে সোনা-রুপোর এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মধ্যবিত্তের পকেটে যে বেশ ভালোই টান পড়বে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *